চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালককে হাইকোর্টে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 04, ডিসেম্বর 2019
in আদালত
A A
করোনা

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক মো. আমিনুল হাসানকে তলব করেছে হাইকোর্ট। আদালতের নির্দেশনা অনুযায়ী দেশের সকল জেলা সদর হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন দেখে সন্তুষ্ট না হয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

আগামী ৮ জানুয়ারি মহাপরিচালক ও পরিচালককে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে বলে জানিয়েছেন রিট মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা।

আজ বুধবার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আর রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. বশির আহমেদ।

দেশের সকল জেলা সদর হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে প্রকল্পের অগ্রগতি জানাতে গত ২৮ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর গত ৭ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদন দাখিল করে। এরপর সে প্রতিবেদ দেখে আজ আদালত তলব আদেশ দেন। এবিষয়ে রিটকারি আইনজীবী বশির আহমেদ বলেন: ‘প্রত্যেক জেলা সদরে আইসিইউ-সিসিইউ স্থাপনে কী কী ইক্যুইপমেন্ট দরকার তার তালিকা এবং আইসিইউ-সিসিইউ স্থপানে একটি প্রজেক্ট প্রোফাইল দেওয়ার কথা ছিল। এটা তারা করেইনি,বরং আগে যে প্রতিবেদনটা দিয়েছিল সেটির সাথেই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) মো. আমিনুল হাসান বাড়তি এক পৃষ্ঠার বক্তব্য যুক্ত করে আরেকটি প্রতিবেদন দিয়েছেন; যেটিতে তারা লিখেছেন এই প্রকল্প স্থাপন করা মধ্য বা দীর্ঘ মেয়াদী প্রকল্পের মধ্যে পড়ে।’

এর আগে গত ২১ মে আদালত আইসিইউ-সিসিইউ’র হালনাগাদ তালিকা চেয়েছিলেন। গত ২৯ জুলাই তালিকা দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. আমিনুল হাসান।

সে প্রতিবেদনে বলা হয়, দেশের ৪৭টি জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ-সিসিইউ স্থাপনের কাজ চলছে। আর ১৭টি হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ ও সিসিইউ স্থাপনের মত জায়গা আছে কিনা এবং প্রয়োজনীয় জনবল আছে কিনা তার তথ্য নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জায়গা এবং জনবলের সঙ্কট থাকাতে প্রয়োজনীয় জায়গা তৈরি ও জনবল পদায়নের উদ্যেগ গ্রহন করা হচ্ছে। প্রয়োজনে এবং অগ্রাধিকার মূল্যায়ন করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পদক্ষেপ গ্রহন করা হবে।

ওই প্রতিবেদনে যেসব জেলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ’র কার্যক্রম চালু আছে তার তালিকাও দেয় স্বাস্থ্য অদিদপ্তর। সেখানে বলা হয়, কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ও ৩০টি সিসিইউ বেড চালু আছে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও সিসিইউ বেড আছে ২টি। কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ বেড নেই, ১৫টি সিসিইউ বেড আছে। পাবনা জেলা সদর হাসপতালে ৪টি আইসিইউ ও ৮টি সিসিইউ বেড আছে। ভোলা সদর হাসপাতালে সিসিইউ বেড আছে ৪টি। এছাড়া কিশোরগঞ্জ, সিরাজগঞ্চ, মানিকগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী, জামালপুর, রাঙামাটি, নেত্রকোনা, নওগাঁ, মাগুরা, চাঁদপুর এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-সিসিইউ বেড স্থাপনের কার‌্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত বছরের জুলাইয়ে ‘হিউম্যান রাইটস ল’ ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশে’র পক্ষে কোষাধ্যক্ষ মো. শাহ আলম এসংক্রান্ত একটি রিট করেন।

Tags: স্বাস্থ্য অধিদপ্তরহাইকোর্ট
Previous Post

নতুন চমক নিয়ে আসছেন আলিস

Next Post

মিরপুরে জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা

Next Post

মিরপুরে জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা

ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজের ৪ দিন পর শিশুর অর্ধ-গলিত লাশ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT