চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন: আইন সংশোধনে আইনি প্রক্রিয়ায় যাবে এফডিএসআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in স্বাস্থ্য
A A

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০১৮’ খসড়াকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর)। এই আইন সংশোধনে প্রয়োজনে উচ্চ আদালতে রিট বা আইনি প্রক্রিয়ায় যাবে বলে জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এফডিএসআর আয়োজিত ‘প্রস্তাবিত স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২০১৮ নিরাপত্তা রোগের চিকিৎসক: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা জানান।

গোলটেবিল বৈঠকে জানানো হয়, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাপ করেছে এফডিএসআর। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ‘আইন প্রণয়ন করার সময় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনসহ (বিএমএ) স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা উপস্থিত ছিলেন। এ বিষয়ে তখন তারা কোনো মন্তব্য করেননি। তাদের মতে এ আইন ঠিকঠাক মতোই প্রস্তুত করা হয়েছে।’ কিন্তু তৃণমূল পর্যায়ের চিকিৎসকদের সঙ্গে এসব বিষয়ে আলাপ-আলোচনা করা হয়নি। ফলে চিকিৎসকদের জন্য উপকারী কোনো আইন প্রণীত হয়নি।

বৈঠকে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের উপদেষ্টা ডা. আব্দুন নূর তুষার। তিনি বলেন, ডাক্তারের নিরাপত্তা বলতে এখানে বোঝানো হয়েছে, তিনি যেন কোনো ধরনের হামলার শিকার না হন। এছাড়া আর কিছু উল্লেখ নেই। সাধারণত হামলার শিকার হলে ফৌজদারি মামলা করলে বিচার পাবে। এজন্য আলাদা কোনো আইনের দরকার ছিল না।

‘এছাড়া যেকোনো বিচার চাইতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বাদে আদালত পর্যন্ত চিকিৎসক এবং রোগী কেউ পৌঁছাতে পারবে না, এমন অযৌক্তিক ধারাসহ আরও অনেক ধারা রয়েছে এ আইনে। চিকিৎসকদের জন্য কোনো ব্যবস্থার কথা বলেনি। আমাদের কাছে মনে হয়েছে এই আইন শুধুমাত্র বেসরকারি ক্লিনিকের চিকিৎসকদের জন্য প্রস্তুত করা হয়েছে। যেখানে রোগীদেরকেও মূল্যায়ন করা হয়নি।’

বিএমডিসি’র রেজিস্ট্রার অধ্যাপক ডা. লিয়াকত বলেন, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নের ক্ষেত্রে বিএমডিসি এখন পর্যন্ত কোনো মান-এ আসেনি বা তাদের এখানে রাখা হয়নি। অথচ এক্ষেত্রে বিএমডিসির অনেক বড় অবদান থাকার কথা ছিল।

গণমাধ্যম ব্যক্তিত্ব ইশতিয়াক রেজা বলেন, বিএমএ ও স্বাচিপ কেউ আইনের বিষয়ে কথা বলছে না। এফডিএসআর তরুণ চিকিৎসকদের একটি সংগঠন, শুধুমাত্র তারাই কথা বলছে। আসলে চিকিৎসকদের অধিকার আদায়ের ব্যাপারে তাদের কণ্ঠ অনেক ক্ষীণ। তাদের আরও বেশি সোচ্চার হতে হবে। কারণ তারা দেশের অনেক গুরুত্বপূর্ণ একটি জনগোষ্ঠী। এসময় তিনি বিএমএ ও স্বাচিপ’র বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জানানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. সানিয়া তাসনিম বলেন, প্রস্তাবিত আইনে ডাক্তার ও রোগীদের সম্পর্কটি সঠিকভাবে বিবেচনা করা হয়নি।

স্বাস্থ্য সুরক্ষা আইনটি ঘষামাজা করতে গেলে ৫৭ ধারার মতো একটি প্রহসনমূলক আইনে পরিণত হবে উল্লেখ করে সাংবাদিক গোলাম মর্তুজা বলেন, ডাক্তার ও সাধারণ মানুষ প্রতিপক্ষ হয়ে গেছে। আপনারা জোর দাবি তুলে ধরেন এ আইন বাতিল করে নতুন আইন প্রণয়ন করার জন্য।  যেখানে আপনাদের উপস্থিতি থাকবে। কেননা এটা করতে গেলে ৫৭ ধারার মতো সাংবাদিক দমন আইনের ন্যায় ডাক্তার দমনের একটি আইন প্রণীত হবে।

অনুষ্ঠানে বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ-ই-মাহবুব বলেন, আমাদের দেশের জনগণের বিদেশে যাওয়ার প্রবণতা একেবারেই কমেনি। সবকিছু ঠিকঠাক করতে হলে সাধারণ জনগণকে অনেক সচেতন হতে হবে। দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার থাকে না, সেখানে হেলথ প্রোভাইডার থাকেন। তারা বেআইনিভাবে প্রেসক্রিপশন করে। এসব বিষয় নজরে আনা দরকার ছিল।

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের চিকিৎসক ডা. শামীম বলেন, দেশের মধ্যে খুলনা ও চট্টগ্রামে কীভাবে বিদেশি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়? ভারতের চিকিৎসকরা কীভাবে এখানে এসে চিকিৎসা প্রদান করে? আবার সরাসরি অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে রোগী কোন নিয়ম অনুসারে যায়? এসব জনগুরুত্বপূর্ণ প্রশ্নের কোন উত্তর নেই এই আইনে।

এসময় অভিনেতা আরেফিন শুভ নিজেকে ডাক্তার বলে দাবি করে বলেন, দেশে ৫৮ শতাংশ মানুষ যদি ভুয়া চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করে থাকে অথবা এত বেশিসংখ্যক যদি ভুয়া ডাক্তার থেকে থাকে, তাহলে আমিও নিজেকে ডাক্তার বলে দাবি করতে পারি। যেহেতু সেটার কোনো বিচার হবে না।

এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির কোষাধ্যক্ষ ডা. ফরহাদ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক ডা. জাহিদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক ডা. নোমান চৌধুরী, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স বিষয়ক সম্পাদক ডা. শাহেদ ইমরান।

Previous Post

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর শীর্ষে রাজধানী ঢাকা

Next Post

গৃহ নির্মাণে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ

Next Post

গৃহ নির্মাণে সর্বোচ্চ ২ কোটি টাকা ঋণ

সেফাতউল্লাহ ‘সেফুদা’র সম্পত্তি ক্রোকের আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT