চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিভিল অ্যাভিয়েশন জায়গা না দেওয়ায় আরটিপিসিআর ল্যাব স্থাপনে দেরি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:10 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
প্রধান অতিথি ও বিশেষ অতিথি টিবি সার্ভিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিভিল অ্যাভিয়েশন বিমানবন্দরে জায়গা না দেওয়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাপিড আরটিপিসিআর ল্যাব স্থাপনে দেরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

মঙ্গলবার ২১ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাব ও ওয়ান স্টপ টিবি সার্ভিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘এয়ারপোর্টে ঘুরে আসলাম। এখনও কেউ ল্যাব বসায়নি, জায়গাই দিতে পারে না। আমি নিজে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে নিয়ে গিয়েছি। আমাদের জায়গা ভেতরে গিয়ে দেখিয়ে আসতে হলো। জায়গা না দিলে ল্যাব হবে কীভাবে। খোলা মাঠে কি কখনও ল্যাব তৈরি করা যায়? খোলা মাঠে ল্যাব করা যাবে না। এয়ারপোর্টের ভেতরে আমাদের জায়গা দিতে হবে যেখানে ল্যাব করা যাবে।’

তিনি আরও বলেন, সাতটি কোম্পানিকে অনুমোদন দিয়ে (আরব আমিরাতের সম্মতির জন্য) পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাদের নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু তারা কাজ করতে পারছিল না। ল্যাবের জায়গাও দেখিয়ে দেওয়া হয়নি। আজকে সবাই মিলে আমরা সেটা সমাধান করে দিয়ে আসলাম। আশা করি নির্ধারিত জায়গায় কাজ শুরু করবে। আরও যদি বড় জায়গা লাগে সেটা তারা ব্যবস্থা করবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ ছিল প্রতিষ্ঠান ঠিক করে দেওয়া, সেটা আমরা করেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ দিবে এবং সিভিল এভিয়েশন জায়গা দিবে। যে জায়গা এতদিনেও নির্ধারণ হয়নি, আজ হলো।’’

জাহিদ মালেক বলেন, ‘সঠিক সময়ে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় আক্রান্তদের মধ্যে সুস্থতার হার অনেক বেড়ে গেছে। ২০০৪ সালেও বছরে যেখানে ৭০ হাজার মানুষ যক্ষ্মায় মারা যেত। বর্তমানে সেটি ৪৮ শতাংশ কমে ২৮ হাজারে নেমে এসেছে। এখন ৯৫ শতাংশের বেশি রোগী সুস্থ হচ্ছেন।’

মন্ত্রী বলেন, ‘আমাদের আরও উন্নতির সুযোগ রয়েছে। আক্রান্তের হার শূন্যে আনতে হবে। আর এ কাজে সহায়তা করবে শ্যামলীর এই হাসপাতালের ওয়ান স্টপ কেন্দ্র ও ল্যাবরেটরি।’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর মিলার, ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর র‌্যান্ডি আলী উপস্থিত ছিলেন।

Tags: স্বাস্থ্যমন্ত্রী
Previous Post

ঝুমন দাসের জামিন বিষয়ে হাইকোর্টের আদেশ বৃহস্পতিবার

Next Post

সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে হজ ও ওমরাহ করা যাবে

Next Post
বাংলাদেশের কর্মকর্তারা সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনোফার্ম ও সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে হজ ও ওমরাহ করা যাবে

প্রধানমন্ত্রী জাতিসংঘের এসডিজি পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT