চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
শিশু স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা নিচ্ছেন মা ও ডাক্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, প্রাকৃতিক দুর্যোগকালীন জরুরী স্বাস্থ্য পরিস্থিতি মোকাবেলাসহ স্বাস্থ্যখাতে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

মালদ্বীপে চলমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ৫ দিনব্যাপী বার্ষিক সম্মেলনে বিশ্ব সাস্থ্য সংস্থার মহাসচিব ড. টেড্রস আধানম ঘেব্রিয়েসাস এ প্রশংসা করেন। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ সম্মেলন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রস আধানম ঘেব্রিয়েসাস, সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিংহ ও বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রীগণ এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতের অর্জন, কর্ম পরিকল্পনা এবং কৌশলসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে অসংক্রামক রোগের হার বেশি। শতকরা ৬০ ভাগ মৃত্যু ঘটে থাকে অসংক্রামক রোগে। এ বিষয়ে সরকারের পরিকল্পনা এবং কর্মসূচিও তিনি তুলে ধরেন।

সম্মেলনে বাংলাদেশ অন্যান্য সদস্য রাষ্ট্রের সাথে মালদ্বীপ ঘোষণায় স্বাক্ষর করে। মালদ্বীপ ঘোষণার প্রতিপাদ্য হচ্ছে, ‘জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় স্বাস্থ্যখাতের সক্ষমতা সৃষ্টি’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালে ঘোষণায় প্রাকৃতিক দুর্যোগকালীন স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে উপযুক্ত মানের স্বাস্থ্য সেবা অবকাঠামো নির্মাণ, স্বাস্থ্য জনবলের প্রশিক্ষণ, ওষুধ সরবরাহ, রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয় বিবেচনায় নেয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সম্মেলনের মূল কর্মসূচীগুলোতে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদলের প্রধান এবং আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিদলের সঙ্গে পার্শ্বসভায় মিলিত হন এবং দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

তিনি গ্লোবাল ফান্ডের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন এবং যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বা এইডস নিয়ন্ত্রণে গ্লোবাল ফান্ডের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

গ্লোবাল ফান্ডের প্রতিনিধিরা জানান, বাংলাদেশের সঙ্গে গ্লোবাল ফান্ডের সহযোগিতামূলক কর্মসূচি ভালোভাবে চলছে এবং ফান্ড এ সহযোগিতা অব্যাহত রাখতে চায়।

Tags: বাংলাদেশের স্বাস্থ্যখাতবিশ্ব স্বাস্থ্য সংস্থা
Previous Post

দালাই লামাই ঠিক

Next Post

আর্সেনালের বড় জয়ের দিনে চেলসিতে ধরা লেস্টার

Next Post
আর্সেনালের খেলোয়াড় ওলিভার ওয়েলবেক গোলের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্সেনালের বড় জয়ের দিনে চেলসিতে ধরা লেস্টার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধ দূরের কথা, মিয়ানমারে সামরিক সহযোগিতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT