চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্যখাতে গত অর্থ বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 11, জুন 2020
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
কোভিড-১৯ চিকিৎসা ও ওষুধের ছবি, পিল ও ট্যাবলেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যখাতে গত অর্থবছরের তুলনায় এই অর্থবছরে (২০২০-২১) বরাদ্দ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা। গত অর্থ বছরে বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩২ কোটি কোটি টাকা যা এই অর্থবছরে ২৯ হাজার ২৪৭ কোটি টাকা।

‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে করোনাভাইরাসের সঙ্কটময় পরিস্থিতিতে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে বৃহস্পতিবার উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের জন্য এ বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আগামী অর্থবছরে ( ২০২০-২১) স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মােট ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৫ হাজার ৭৩২ কোটি কোটি টাকা।

উল্লেখ্য, কোভিড-১৯ এর সংক্রমণ মােকাবেলায় গৃহীত কার্যক্রমসূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে।

এখানে উল্লেখ্য করা প্রয়ােজন যে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সংক্রান্ত কার্যক্রম ১৩টি মন্ত্রণালয় বিভাগ বাস্তবায়ন করছে। আগামী অর্থবছরে স্বাস্থ্য খাতে মােট বরাদ্দ ৪১ হাজার ২৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে শতাংশ। যা জিডিপি’র ১.৩ শতাংশ এবং মােট বাজেট বরাদ্দের ৭.২ শতাংশ।

তিনি বলেন, স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে আমি ১০০ কোটি টাকার একটি সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল গঠন করার প্রস্তাব করছি। এ গবেষণা তহবিল দক্ষ ও কার্যকরভাবে পরিচালনা জন্য স্বাস্থ্য খাতে অভিজ্ঞ গবেষক, পুষ্টি বিজ্ঞানী, জনস্বাস্থ্য, ও সমাজ বিজ্ঞানী, অর্থনীতিবিদ, পরিবেশবিদ এবং সুশীল সমাজ ও অন্যান্য উপযুক্ত প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে।

Tags: ২০২০-২১ অর্থবছরের বাজেটস্বাস্থ্যখাত
Previous Post

‘কলমপিষে খাওয়া’র একযুগে বাবাকে স্মরণ

Next Post

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ২২

Next Post
বাংলাদেশের একজন নারী স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ২২

Bangladeshi currency notes with interest calculator on screen at Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT