চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর কৃষি জমিতে হিন্দু বিধবা নারীর অধিকার আছে: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:25 পূর্বাহ্ন 03, সেপ্টেম্বর 2020
in আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীর রেখে যাওয়া কৃষি জমিতে হিন্দু বিধবা নারীর অধিকার রয়েছে বলে একটি রিভিশন মামলার রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন হাইকোর্ট।

এই রায়ের আইনী প্রেক্ষাপট তৈরি হয় দুই যুগ আগে। খুলনার বটিয়াঘাটার হালিয়া গ্রামের অভিমন্যু মণ্ডল মারা যাওয়ার পর তার কৃষি জমি বিধবা স্ত্রী গৌরী দাসীর নামে রেকর্ড হয়ে যায়। তবে সেই রেকর্ড সংশোধনের জন্য ১৯৯৬ সালে খুলনার সহকারি জজ আদালতে মামলা করেন গৌরী দাসীর দেবর জ্যোতিন্দ্রনাথ মণ্ডল।

কিন্তু আদালত ১৯৪১ সালের ইন্ডিায়ার ফেডারেল কোর্ট ও বাংলাদেশ হাইকোর্টের বিভিন্ন রায় অনুসরণ করে জ্যোতিন্দ্রনাথ মণ্ডলের আবেদন খারিজ করে দেন।

সেই সাথে আবার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, গৌরী দাসী তার স্বামী অভিমন্যু মণ্ডলের কৃষি সম্পত্তিতে অধিকার পাবেন না।

সহকারি জজ আদালত জ্যোতিন্দ্রনাথ মণ্ডলের আবেদন খারিজ করার পর তিনি সেই রায়ের বিরুদ্ধে খুলনার যুগ্ম জেলা জজ আদালতে আপিল করেন।

কিন্তু এই আদালতও ২০০৪ সালের ৭ মার্চ জ্যোতিন্দ্রনাথ মণ্ডলের আবেদন খারিজ করে দেন। তবে রায়ের পর্যবেক্ষণে বলেন, বিধবা গৌরী দাসী তার স্বামীর রেখে যাওয়া কৃষি সম্পত্তি পাবেন।

এছাড়াও যুগ্ম জেলা জজ আদালতের ওই রায়ে বলা হয়, ‘যেহেতু (১৯৭১ এর পর) বাংলাদেশ রাষ্ট্রের ধরন পরিবর্তন হয়েছে এবং বাংলাদেশ রাষ্ট্রের সরকার এককেন্দ্রীক এবং কৃষি জমি সংক্রান্ত আইন প্রণয়নে জাতীয় সংসদের আইনী কোনো অযোগ্যতা নেই, তাই ১৯৪১ সালে দেয়া ইন্ডিয়া ফেডারেল কোর্টের রায় আমাদের জন্য প্রযোজ্য নয়।’

যুগ্ম জেলা জজ আদালতের দেয়া এই রায়ের বিরুদ্ধে জ্যোতিন্দ্রনাথ মণ্ডল হাইকোর্টে রিভিশন আবেদন করেন।

সেই আবেদনের শুনানি নিয়ে জ্যোতিন্দ্রনাথ মণ্ডলের করা আবেদন (রিভিশন মামলা) খারিজ করে বুধবার রায় দেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আব্দুল জব্বার। অন্যপক্ষে ছিলেন আইনজীবী নাফিউল ইসলাম। আর অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে এই মামলায় আদালতে মতামত দিয়েছেন আইনজীবী উজ্জ্বল ভৌমিক।

রায়ের পর উজ্জ্বল ভৌমিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজকের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, বাংলাদেশে প্রচলিত (১৯৩৭ সালের ‘দ্য হিন্দু ওমেন’স রাইট টু প্রোপার্টি অ্যাক্ট’) যে আইন আছে, সেই আইনে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে কোনো পার্থক্য (কৃষি বা অকৃষি) করেনি। ফলে বিদ্যমান আইন অনুযায়ী স্বামীর রেখে যাওয়া কৃষি জমিতে তার বিধবা স্ত্রী অধিকারের দাবিদার।’

‘‘সুতরাং হাইকোর্টের রায়ের এই পর্যবেক্ষণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে। দেশের নিম্ন আদালত এই পর্যবেক্ষণ মানতে বাধ্য। আর এই রায়ের ফলে দেশের হিন্দু বিধবা নারীরা (যতদিন জীবিত থাকবেন ততদিন) তার স্বামীর রেখে যাওয়া কৃষি জমি ভোগ দখল করতে পারবেন। এতদিন বিধবা নারীরা শুধুমাত্র অকৃষি জমির অধিকারী ছিলেন।’’

হিন্দু বিধবা নারীদের সম্পত্তির অধিকারের প্রেক্ষাপট তুলে ধরে তনি বলেন, ‘১৯৩৭ সালের আগে হিন্দু বিধবারা সম্পত্তির অধিকার পেত সন্তানের অবর্তমানে। কিন্তু ১৯৩৭ সালে ‘দ্য হিন্দু ওমেন’স রাইট টু প্রোপার্টি অ্যাক্ট’ করার পরে স্বামীর রেখে যাওয়া যেকোনো (কৃষি-অকৃষি) সম্পত্তিতে ছেলে সন্তানের সাথে হিন্দু বিধবা নারীকে অধিকার দেওয়া হয়। তবে পরবর্তীতে ১৯৩৭ সালের এই আইনটি চ্যালেঞ্জ করলে ইন্ডিয়ার ফেডারেল কোর্ট ১৯৪১ সালে কৃষি জমির অধিকারের ক্ষেত্রে হিন্দু বিধবাদের অধিকার বাতিল করে দেয়।

বাতিলের রায়ে বলা হয়, ১৯৩৫ সালের আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার শুধুমাত্র অকৃষি জমি নিয়ে আইন করতে পারত। যেহেতু ১৯৩৭ সালের আইনটি করেছিল কেন্দ্রীয় সরকার। সেহেতু কেন্দ্রীয় সরকারে এখতিয়ার নাই কৃষি জমি নিয়ে আইন করার।’

আইনজীবী উজ্জ্বল ভৌমিক আরও বলেন, ‘১৯৭২ সালের আগে ইন্ডিয়ার ফেডারেল কোর্টের রায় অনুযায়ী বিধানই আমাদের এখানে চলে আসছিল। কিন্তু স্বাধীনতার পর ১৯৩৭ সালের সেই ‘দ্য হিন্দু ওমেন’স  রাইট টু প্রোপার্টি অ্যাক্ট’ গ্রহণ করে বাংলাদেশ সরকার।’

Tags: নারীবিধবাহিন্দু
Previous Post

নারী দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেল মারা গেছেন

Next Post

‘করোনার ছয়মাসেও আমরা অবৈজ্ঞানিক ব্যবস্থার মধ্যে রয়েছি’

Next Post
বাংলাদেশে করোনার মহামারীর সময় মানুষ মাস্ক পরে বাইরে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘করোনার ছয়মাসেও আমরা অবৈজ্ঞানিক ব্যবস্থার মধ্যে রয়েছি’

রাশিয়ার বিরোধী নেতা নাভালনি বিষপ্রয়োগের প্রতিবাদে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে বিষপ্রয়োগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT