চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন রাজ্জাক

রাজীব দাস by রাজীব দাস
9:32 পূর্বাহ্ন 02, জুলাই 2015
in বাংলাদেশ
A A

নায়করাজ রাজ্জাক কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থা ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অাপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই রাখা হবে। রাজ্জাকের সঙ্গে দেখা করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নায়করাজের শারীরিক অবস্থা ভালোর দিকে। তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।

বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কারণে নায়করাজ রাজ্জাককে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় আছেন তিনি। তাঁর শারীরিক অবস্থা জানতে ইউনাইটেড হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নায়করাজকে দেখে এসে স্বাস্থ্যমন্ত্রী জানান, তার অবস্থা এখন ভালো। তিনি সাড়া দিচ্ছেন। দেখতে আসায় উৎফুল্ল হয়েছেন। চিকিৎসকরা এবং পরিবারের সদস্যরা তার দেখাশোনা করছেন।

সরকারও আছে রাজ্জাকের পাশে। দেশবাসীর ভালোবাসাতে সুস্থ হয়ে ঘরে ফিরবেন এই প্রত্যাশা জানান মন্ত্রী।

রাজ্জাকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।

রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে তার ছেলে সম্রাট জানান, অবস্থা আগের তুলনায় ভালো।

তবে তাকে আইসিইউতেই রাখতে চান পরিবারের সদস্যরা। রাজ্জাকের স্বাস্থ্য ঝুঁকির কারণে ভিড় এড়াতেই এমন উদ্যোগ।

গণমাধ্যমে নায়করাজকে নিয়ে ভ্রান্ত খবর প্রকাশ না করার অনুরোধ জানান সম্রাট।

Tags: নায়ক রাজনাসিমরাজ্জাকস্বাস্থ্যমন্ত্রী
Previous Post

১৪ জুলাইয়ের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস

Next Post

কানিতকারকে মনে আছে?

Next Post

কানিতকারকে মনে আছে?

ব্রিটিশ পেট্রোলিয়ামের ১৮.৭ বিলিয়ন ডলার জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT