চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 19, মে 2021
in বিনোদন
A A
শাকিবের ছবি, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। রাস্তায় নামছেন গণমাধ্যমকর্মীরা। সাংবাদিক রোজিনা ইসলামের উপর হওয়া নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন শিল্পী, কলাকুশলী, নাট্যকার, অনুষ্ঠান নির্মাতাদের সংগঠনগুলো।

ব্যক্তিগতভাবেও তারকা শিল্পী, অভিনেতা ও সংস্কৃতিকর্মীরাও এমন ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। এবার রোজিনা ইসলামের জন্য ন্যায় বিচার চাইলেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান।

বুধবার দুপুরে শাকিব খান তার ফেসবুক ফ্যান পেজে একটি পোস্টের মাধ্যমে আলোচিত এ সাংবাদিকের জন্য ন্যায়বিচার চান।

শাকিব খান লিখেছেন, দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে!

শাকিব মনে করেন, একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন।

শাকিব খান বলেন, দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।

রোজিনা ইসলামের জন্য ন্যায় বিচার কামনা করে ‘বীর’ ছবির এই নায়ক বলেন, সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মাে. শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tags: নাটকনায়কনিন্দানিপীড়ননির্যাতনপ্রতিবাদবীররোজিনালিড বিনোদনশাকিব খানসংগঠকসরকারসংস্কৃতিকর্মীসাংবাদিকসিনেমাস্বাস্থ্য মন্ত্রণালয়
Previous Post

রোজিনা ইসলামের মুক্তির দাবিতে আজও জেলায় জেলায় মানববন্ধন

Next Post

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Next Post
ট্রিপল-সিট অটো রিকশা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, ভেতরে মালামাল ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ছবি: সংগৃহীত

সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT