চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীন বাংলা বেতার: মোকাবেলা করেছিল প্রতি-প্রচারকে

হাসান জামিল by হাসান জামিল
10:20 পূর্বাহ্ন 26, মার্চ 2018
in বিনোদন, মতামত
A A

যুদ্ধ শুদ্ধ একটা ফ্রন্টে হয় না। হতে পারে না। যুদ্ধের লাগাম তার হাতেই যায়, যারা বেশিরভাগ ফ্রন্টে এগিয়ে থাকে। বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রায় সবটা সময়ই মনোবলে এগিয়ে থাকার একটা বড় কারণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র! চট্টগ্রামের অদূরে কালুরঘাটে যা ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ নামে চালু হয়েছিলো, বিপ্লব শব্দের সাথে জাতীয় মুক্তির লড়াইয়ের দূরত্ব থেকেই কি না কে জানে, বিপ্লবী শব্দটা ছেঁটে ফেলা হল! স্বাধীন বাংলা বেতার কেন্দ্র দুর্দান্তভাবে মোকাবেলা করেছিল প্রতি-প্রচারকে।

বাংলাদেশের যুদ্ধের একটা বড় সুবিধার জায়গা ছিল ভারত। বিতর্ক বা স্বার্থ-অস্বার্থের আলাপ যাই বলা হোক না কেন, ভারতের ভূভাগ ব্যবহারের ফলে অনেক কিছুই সহজে সম্ভব হয়েছে। কালুরঘাট থেকে স্থানান্তরিত হয়ে ভারতের রামগড়ে ২০০ কিলোওয়াট শর্ট ওয়েভে প্রচার শুরু করার পর মে মাসে বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সরকারের সহায়তায় ৫০ কিলোওয়াট মিডিয়াম ওয়েভ ক্ষমতা নিয়ে  কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮নং দোতলা বাড়িতে সম্প্রচার শুরু হয়েছিল। এই বাড়িটিই শেষ পর্যন্ত ছিল স্থায়ী ঠিকানা হয়ে।

এখান থেকেই প্রচারিত হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান। প্রচারিত হতো তুমুল জনপ্রিয় ‘চরম পত্র’সহ মুক্তিযুদ্ধের গান, যুদ্ধক্ষেত্রের খবরাখবর, রণাঙ্গনের সাফল্যকাহিনী, সংবাদ বুলেটিন, ধর্মীয় কথিকা, বজ্রকণ্ঠ, নাটক, সাহিত্য আসর এবং রক্তের আখরে লিখি ইত্যাদি অনুষ্ঠান।

স্বাধীন বংলা বেতার কেন্দ্রের নিউজ-ইন-চার্জ কামাল লোহানি তার একটি লেখায় বলেন, “বাংলার মানুষের মরণজয়ী মুক্তিসংগ্রামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল  ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ (Psychological Warfare) এর প্রধান অস্ত্র।”  যুদ্ধ শুদ্ধ বন্দুক দিয়ে হয় না, এটা একটি মনস্তাত্ত্বিক লড়াইও। যে যুদ্ধেও বাংলাদেশ জয়ী হয়েছে খুব সামান্য যন্ত্র কম লোকবল নিয়ে, প্রচণ্ড পেশন থেকে।

যুদ্ধ ক্ষেত্রে রেডিও প্রয়োজনীয়তা নিয়ে একটা প্রাসঙ্গিক বিষয় মনে করা যেতে পারে। বাংলাদেশ যখন পাকিস্তানিদের বিপক্ষে জাতীয় মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, সেই সময়টাতেই বাংলা ভাষাভাষী অংশেই চারু মজুমদার,  সুশীতল রায়চৌধুরী, কানু সান্যাল ও জঙ্গল সাঁওতাল প্রমুখের নেতৃত্বে চলছিল নকশালবাড়ি আন্দোলন। নকশালদের প্রতিনিধি দল চীনে গেলে চীনের কাছে একটা রেডিও স্টেশন স্থাপনের যন্ত্রপাতি চেয়েছিল। কিন্তু নিরাপদ ঘাঁটি অঞ্চল না থাকায় নকশালরা রেডিও স্থাপন করার মতো ইকুপমেন্ট পায় নি। অনেক কারণের এটাও একটা কারণ হতে পারে নকশালবাড়ি আন্দোলন আরও ইফেকটিভ না করতে পারার। আরেকটা কথা মনে করা যায় কিউবা বিপ্লব নিয়েও। বাতিস্তাকে হটিয়ে হাভানা যখন ক্যাস্ট্রোদের নিয়ন্ত্রণে, তখন আমিরিকা থেকে এক আচমকা ঘোষণা আসে, কিউবা নতুন সরকার গঠন করা হয়েছে। কিন্তু মজার বিষয় সেখানে ক্যাস্ট্রোদের নাম নিশানা নাই! এর পর দ্রুত ফিদেল রেডিও স্টেশনে যান এবং ভাষণ দেন।

দুইটা প্রসঙ্গ তোলার কারণ স্পষ্ট। প্রচার যন্ত্র জনমনে বিভ্রান্তি ছড়ায়, মনোবল ভেঙে দেয়, আতঙ্কিত করে। নিজেদের প্রচার যন্ত্র না থাকলে যুদ্ধের একটা অংশে পিছিয়ে পড়তে হয়। আমাদের সৌভাগ্য, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মতো একটা পূর্ণ নিয়ন্ত্রিত রেডিও স্টেশন আমাদের ছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এবং যুদ্ধের ইতিহাস চর্চার বড় একটা অংশও রেডিও। এমন কি যুদ্ধ প্রশ্নে এখনও প্রধান বিতর্কের একটা রেডিওকে কেন্দ্র করেই!

Tags: বেতারলিড বিনোদনস্বাধীনতা
Previous Post

লাল-সবুজ পতাকায় সেজেছে গুগল

Next Post

জলাবদ্ধতা নিরসনে খুলনায় সালতা ও ভদ্রা নদী খনন শুরু

Next Post

জলাবদ্ধতা নিরসনে খুলনায় সালতা ও ভদ্রা নদী খনন শুরু

ছবি: প্রতীকি

স্বাধীনতা দিবসে ভয়ে ভয়ে কয়েকটি কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT