চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা বিরোধীদের নামে থাকা স্থাপনা, সড়ক ও নামফলকের নাম পরিবর্তনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:13 অপরাহ্ন 14, নভেম্বর 2019
in - সেমি লিড, আদালত
A A

স্বাধীনতা বিরোধীদের নামে থাকা স্থাপনা, সড়ক ও নামফলকের নাম ৯০ দিনের মধ্যে পরিবর্তন করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

স্থানীয় সরকার সচিব ও শিক্ষা সচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়া আজকের আদেশের অগ্রগতি জানিয়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দিতে বলা হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। স্থানীয় সরকার সচিবের পক্ষে ছিলেন আইনজীবী মো. আশরাফুল আলম। আর খুলনা সিটি মেয়রের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রশিদ।

এর আগে ২০১২ সালে স্বাধীনতা-বিরোধীদের নামে থাকা স্থাপনা, সড়ক, অবকাঠামোর নামকরণ স্থগিত চেয়ে হাইকোর্ট রিট করেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবির। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। তবে হাইকোর্টের নির্দেশ অনুসরণ করা হচ্ছে না জানিয়ে ২০১৫ সালের ২৫ আগস্ট আরেকটি আবেদন করেন রিট আবেদনকারীরা।

এরপর ২০১৫ সালের ২৯ নভেম্বর হাইকোর্ট স্বাধীনতা-বিরোধীদের নামে থাকা স্থাপনা, প্রতিষ্ঠান, সড়ক ও নামফলকের তালিকা জানতে চান। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাখিল করা এক প্রতিবেদনে বলা হয়, দেশে স্বাধীনতা-বিরোধীদের নামে ৩০টি স্থাপনা, সড়ক ও নামফলক আছে। এর মধ্যে ২২টির নামকরণ পরিবর্তন করা হয়েছে। ৮টি এখনো পরিবর্তন করা হয়নি। সর্বশেষ আজ আদালত এ বিষয় শুনানি নিয়ে আদেশ দেন।

Tags: নামফলকসড়কস্বাধীনতাহাইকোর্ট
Previous Post

আয়কর দিলেন প্রধানমন্ত্রী

Next Post

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ নেবে না’ বুয়েট শিক্ষার্থীরা

Next Post

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত পরীক্ষায় অংশ নেবে না’ বুয়েট শিক্ষার্থীরা

শহীদের প্রিয় ক্রিকেটার কে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT