চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা দিবসের রাতে কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষের প্রয়াণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:16 অপরাহ্ন 27, মার্চ 2021
in বিনোদন
A A
নমিতা ঘোষের ছবি, বাংলা গায়িকা, প্রয়াণের পরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ আর নেই। স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপনের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীতপরিচালক সুজেয় শ্যাম। তিনি জানান, নমিতা ঘোষের কিডনিজনিত সমস্যা ছিলো, শেষ দিকে অবস্থা গুরুতর ছিলো। শুক্রবার রাতে তিনি চলেই গেলেন।

সুজেয় শ্যাম বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় নমিতা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিয়মিত শিল্পী ছিলেন। আমার সাথে তার কাজ না হলেও নিয়মিত দেখা হতো। তিনি আপেল মাহমুদ, সমর দাসের সাথে বেশি কাজ করেছেন।

শনিবার সকালে নমিতা ঘোষের মৃত্যু নিয়ে সম্মিলিত সাংস্কৃতি জুটের সভাপতি গোলাম কুদ্দুস জানান, কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ শুক্রবার (২৬ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর পপুলার হাসপাতালে মারা গেছেন। তার কিডনি সহ আরো কিছু জটিল সমস্যার কথা শুনেছি, শেষ দিকে করোনাতেও আক্রান্ত হয়ে ছিলেন এই কণ্ঠযোদ্ধা।

কুদ্দুস জানান, দেশে করোনা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় জোটের পক্ষ থেকে নমিতা ঘোষকে শেষ শ্রদ্ধা জানানোর আয়োজন থাকছে না।

১৯৭১ সালে গানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের যারা উজ্জীবিত করছেন, চাঙ্গা করেছেন, শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করার শক্তি যুগিয়েছেন যেসব কন্ঠযোদ্ধাদের একজন ছিলেন নমিতা ঘোষ।

১৯৭১ সালে মাত্র ১৪ বছর বয়সে নিজ কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছিলেন তিনি। ২৭ মার্চ রাতে দূর্গম পথ পাড়ি দিয়ে তিনি চলে যান আগরতলা। পরিচিত হন মুক্তিযুদ্ধের সংগঠকদের সঙ্গে। সে সময় সেখানে একটি প্রামাণ্যচিত্র তৈরির কাজ চলছিলো। সেটিতে অংশ নেন নমিতা ঘোষ। পরে সেটি ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। প্রামাণ্য চিত্রের শুটিং শেষে তিনি আগরতলা থেকে কলকাতায় যান। যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সেখানে প্রথম নারী কণ্ঠশিল্পী নমিতা ঘোষ।

Tags: কণ্ঠযোদ্ধাগানগোলাম কুদ্দুছনমিতা ঘোষবাংলাদেশমুক্তিযুদ্ধলিড বিনোদনসংগীতসাংস্কৃতিক জোটসুজেয় শ্যামস্বাধীনতা দিবস
Previous Post

থমথমে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন পয়েন্টে বিজিবি’র টহল

Next Post

ভিয়েতনামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

Next Post
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপন

নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT