চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার ৫০ বছরে দীপনের ‘অপারেশন সুন্দরবন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 01, নভেম্বর 2020
in বিনোদন
A A
অপারেশন সুন্দরবন সিনেমার পোস্টার, বাংলাদেশি সিনেমা, ডিপাংকর_DIPAN_DIPON. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের দুঃসাহসিক অভিযান নিয়ে দীপংকর দীপন নির্মাণ করেছিলেন ‘ঢাকা অ্যাটাক’। প্রশংসা কুড়ানোর পাশাপাশি ব্যবসায়িকভাবেও দাপট দেখিয়েছিল চলচ্চিত্রটি। এবার পুলিশ নয়; সুন্দরবনে র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে দ্বিতীয় চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আসছেন এ নির্মাতা।

২০২১ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানিয়েছেন পরিচালক দীপংকর দীপন।

তারকাবহুল ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের শুটিং প্রায় শেষ করেছেন দীপন। রবিবার বিকেলে তিনি বলেন: সিয়াম-রোশানের মাত্র চারদিন শুটিং করতে পারলেই কাজ শেষ হবে। এর মধ্যে সম্পাদনার কাজ প্রায় শেষ করেছি। পোস্ট প্রোডাকশন দেশের বাইরে হবে। সিনেমা হলে মানুষের আনাগোনা স্বাভাবিক হওয়া, শুধু শহুরে মাল্টিপ্লেক্স নয় মফঃস্বলের হলগুলো চালুসহ- এসব বিষয় ঠিক থাকলে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৬ মার্চ মুক্তি দিতে চাই ‘অপারেশন সুন্দরবন’।

বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের এক জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারত না। এখন সুন্দরবন দস্যুশূন্য। র‌্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুহীন।

র‌্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’। চলচ্চিত্র নির্মাণে যৌথভাবে প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের অনুপ্রেরণায় লিগ্যাল মিডিয়ার তত্বাবধানে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। র‍্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন চলচ্চিত্রটি নির্মাণে সহায়তা প্রদান করেছে।

দীপংকর দীপন বলেন, আঠারো মাস আমি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে কাজ করেছি। গবেষণা করেছি চলচ্চিত্রটি কী রকম হতে পারে, জলদস্যু থেকে শুরু করে নানা বিষয়গুলো কীভাবে আসতে পারে! সুন্দরবনের গল্প একটি মহাকাব্যিক আখ্যানের মতো। নানা অ্যাঙ্গেল যুক্ত হয়েছে এখানে। জলদস্যুদের অ্যাঙ্গেল, মাছ ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, ট্রলার ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, অস্ত্র ব্যবসায়ীদের অ্যাঙ্গেল, এই অঞ্চলের বাঘ গবেষণাকারীদের অ্যাঙ্গেল এবং ভিক্টিম হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির অ্যাঙ্গেল। শুধু তাই নয়, আমাদের গবেষণায় এমন একটি বিষয়ের কথা উঠে এসেছে যা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।

দীপংকর দীপন আরও বলেন, অপারেশন সুন্দরবন শুধুমাত্র মাল্টিপ্লেক্স নির্ভর চলচ্চিত্র নয়। পুরো দেশের মানুষের জন্য চলচ্চিত্রটি বানিয়েছি। আশা করছি, আগামী মার্চের আগেই সব পরিস্থিতি স্বাভাবিক হবে। তাই মুক্তির জন্য ২০২১ সালের ২৬ মার্চ (স্বাধীনতা দিবস) টার্গেট করেছি। যদি পরিস্থিতি স্বাভাবিক নাও হয়, তবে কিছু না হলেও প্রিমিয়ার শোয়ের আয়োজন করবো।

তিনি বলেন, আমি প্রত্যাশার কাছাকাছি ফুটেজ পেয়েছি। যারা সম্পাদনার কাজ করছেন তাদের মতামত ‘অপারেশন সুন্দরবন’ অন্যরকম পর্যায়ের কাজ হতে যাচ্ছে। কিন্তু আমি মনে করি, এখন সিনেমার আসল কাজ হয় পোস্ট প্রডাকশনের টেবিলে। তাই পোস্ট প্রোডাকশনটা ঠিকভাবে না করতে পারলে চলচ্চিত্রটি পূর্ণাঙ্গতা পাবে না। সেজন্য এ কাজগুলো মুম্বাই এবং ব্যাংকক থেকে করবো। সবকিছু মিলিয়ে হাতে রয়েছে আরও পাঁচ মাস। আমার মনে হয় এই সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে পারবো।

‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামানিক , দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

Tags: অপারেশন সুন্দরবনএহসানুর রহমানচিত্রনায়ক রিয়াজজিয়াউল রোশানতাসকিনতাসকিন রহমানদীপংকর দীপনদীপু ইমামনুসরাত ফারিয়াবেনজীর আহমেদমনির খান শিমুলমনোজ প্রামানিকরিয়াজ আহমেদরোশানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিয়াম আহমেদ
Previous Post

রায়হান হত্যা: রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল হারুন

Next Post

এটাই শেষ আইপিএল নয় ধোনির

Next Post
ধোনি আইপিএল ম্যাচে সাক্ষাৎকার নিচ্ছেন, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

এটাই শেষ আইপিএল নয় ধোনির

চ্যানেল আই অনলাইনের হেডলাইন ছবি, স্বাস্থ্য সচেতনতা প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার বেড়ে ৭৯.৬৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT