চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার ৫০, চ্যানেল আই’র ২৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 পূর্বাহ্ন 01, অক্টোবর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার ৫০-এ ২৩-এ পদার্পন করলো চ্যানেল আই। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে জন্মদিনের বর্ণিল আয়োজন হচ্ছে না এবার। তবে ডিজিটাল মাধ্যমে চ্যানেল আইকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চ্যানেল আইয়ের জন্মদিন মানেই প্রধান প্রধান সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র। স্বাধীনতার ৫০এ চ্যানেল আইয়ের ২৩ ও তার ব্যতিক্রম নয়। দেশের প্রধান প্রধান সংবাদপত্রগুলো পুরো পৃষ্ঠা রঙিন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। ক্রোড়পত্রে দেশের প্রথম ডিজিটাল চ্যানেলের তেইশ বছরে পদার্পণে দর্শকশ্রোতা, কলাকুশলি ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, ‘প্রতিষ্ঠার পর থেকে চ্যানেল আই মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে। দেশের কৃষি উন্নয়ন, গ্রামনির্ভর অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রায় ‘চ্যানেল আই’ এর প্রচেষ্টা প্রসংশনীয়। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে চ্যানেল আই।’

রাষ্ট্রপতি আবদুল হাামিদ

প্রধানমন্ত্রী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশা করেন, চ্যানেল আই বিগত দিনের মতো বস্তুনিষ্ঠ সংবাদ ও রুচিশীল অনুষ্ঠান প্রচারের মাধ্যমে আবহমান বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ অর্জনে কার্যকর ভূমিকা পালন করবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ  মনে করেন, দায়বদ্ধতার সাথে সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে বরাবরের মতো কল্যাণ ও আনন্দের বার্তা দেশ ও বিশ্বময় পৌঁছে দেবে চ্যানেল আই। এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

ক্রোড়পত্রে ‘আমার চ্যানেল আই’ শিরোনামে বিশেষ নিবন্ধ লেখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি লেখেন, কীভাবে তিনি চ্যানেল আইয়ের চোখ দিয়ে দেখেন বাংলার কৃষি, নিশি, প্রেম, সাহিত্য, নদী, বাঙালির যাপিত জীবনের সকল অভিব্যক্তি। বাংলাদেশের টেলিভিশন জগতের অনেক প্রথম অনুষ্ঠানের জনক চ্যানেল আই তাই ২৩শে অদম্য এক চ্যানেল বলে মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চ্যনেল আইয়ের জন্মদিনে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। বিভেদ ভুলে হৃদয়ে বাংলাদেশ ধারণ করা চ্যানেল আইয়ের জন্মদিন প্রতিবছরই যেন হয়ে উঠে রাজনীতিবীদের এক মিলন মেলায়। শুভেচ্ছায় ভাসিয়েছেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা।

শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন: দীর্ঘ সময়ের পথচলায় স্যাটেলাইট চ্যানেল হিসেবে চ্যানেল আই স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছে। অনুষ্ঠান ও সংবাদের পাশাপাশি দেশের কৃষি ব্যবস্থা উন্নয়নে অবদান রেখে চলেছে। আগামী দিনগুলোতে চ্যানেল আই মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাদের প্রয়াস আরও বেগবান করবে বলে আমাদের প্রত্যাশা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তায় বলেছেন: এদেশের ইলেক্ট্রনিক মিডিয়ার নেতৃত্ব প্রদান করেছে চ্যানেল আই। গুণগত কিছু পরিবর্তনও তারা নিয়ে এসেছিলো, বিভিন্ন অনুষ্ঠান ও প্রচারণার মধ্যদিয়ে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রেও চ্যানেল আই যথেষ্ট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। চ্যানেল আইয়ের জন্মদিনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তার শুভেচ্ছা বার্তায় বলেছেন: চ্যানেল আইয়ের খবর, চ্যানেল আইয়ের বিভিন্ন অনুষ্ঠান সূচি-খেলাধুলা সম্পর্কিত বিষয়, রাজনৈতিক বিশ্লেষণ, টকশো সবগুলোই সারাদেশে বহুল প্রচারিত এবং সাধারণ মানুষ এগুলো ঘরে ঘরে দেখে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সকলের প্রত্যাশা, করোনা মুক্ত বিশ্বে স্বাভাবিক জীবনে ফিরবে সবাই। অতীতের মতো সবাইকে নিয়ে বর্ণিল আয়োজন হবে চ্যানেল আইয়ের আগামীর জন্মদিনে।

চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের ৭ সদস্যের পক্ষ থেকে দর্শকশ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। ২২ বছরের মতো আগামীর দিনগুলোতে সারা পৃথিবীর ত্রিশ কোটি বাঙালির সৃজনশীল কাজের সাথে আস্থা ও বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেছেন তারা।

Tags: চ্যানেল আইতথ্য ও সম্প্রচার মন্ত্রীপ্রধানমন্ত্রীরাষ্ট্রপতি
Previous Post

২৩ বছরে চ্যানেল আই: ইমপ্রেসের প্রশংসিত ২৩ ছবি

Next Post

অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি

Next Post

অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি

বাংলাদেশের একজন নেতা জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুহিবুল্লাহ হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে পরিবারের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT