চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতার মাসেই উদ্বোধন মগবাজার-মৌচাক ফ্লাইওভার

সৌমিক আহমেদ by সৌমিক আহমেদ
6:58 অপরাহ্ন 22, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

২০১৬ সালের মার্চে যান চলাচলের জন্য চালু হচ্ছে রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের একাংশ। ফ্লাইওভারটির সাতরাস্তা থেকে হলি ফ্যামেলি অংশ চালু হওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীরা। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে পুরো ফ্লাইওভারটি চালু করা হবে।

হরতাল-অবরোধের মতো রাজনৈতিক সহিংসতা, যান চলাচল চালু রাখা এবং প্রকল্পের মালামাল রাখার পর্যাপ্ত জায়গা না পাওয়ার মতো নানা সীমাবদ্ধতার পরও শেষের পথে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ।

চারশ’র বেশি কর্মী নিয়োজিত বিশাল এ কর্মতৎপরতায়। ফ্লাইওভারটির বাংলামোটর থেকে মৌচাক অংশ চালু করা হবে ২০১৬’র জুনে। ডিসেম্বরে চালু হবে মালিবাগ থেকে কাকরাইল অংশ। স্বাধীনতার মাস মার্চেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সাতরাস্তা থেকে হলি ফ্যামেলি অংশ।

প্রকল্প পরিচালক নাজমুল আলম বলেন,‘ট্রাফিকের জন্য মগবাজার-মৌচাকের যে অংশটা বিখ্যাত ছিলো আশা করছি এটি যখন চালু হবে তখন জনগন এর সুফল পাবে।

এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ পথে যাতায়াত করা সাধারণ মানুষ। তারা বলছেন আগে যেখানে সারাক্ষণই যানজট লেগে থাকতো সেখান থেকে মুক্তি পাওয়া যাবে।  

ফ্লাইওভার চালু করা হলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার কথা জানিয়েছেন মগবাজার-মৌচাক এলাকার ব্যবসায়ীরা। ফ্লাইওভারের তৃতীয় রেল ক্রসিং হিসেবে সোনারগাঁও রেল ক্রসিংকেও আনা হয়েছে প্রকল্পের আওতায়।

Tags: মগবাজার-মৌচাক ফ্লাইওভার
Previous Post

মোহাম্মদপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

Next Post

মধুচন্দ্রিমায় আশরাফুল

Next Post

মধুচন্দ্রিমায় আশরাফুল

সিরিয়ায় রুশ বিমান হামলায় দু’শ বেসামরিক নাগরিক নিহত: অ্যামনেস্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT