চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান পাচ্ছেন ৫ নির্মাতা

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
1:05 অপরাহ্ন 24, মে 2017
in বিনোদন
A A
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাধারণ লোগো

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সাধারণ লোগো

২০১৬-১৭ অর্থ বছরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সরকারের কাছ থেকে অনুদান পাচ্ছেন ৫ জন নির্মাতা। সম্প্রতি প্রকাশিত তথ্যমন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এ বছর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান পাওয়া নির্মাতারা হলেন— ‘পায়রার চিঠি’র জন্য নিশীথ রঞ্জন সিনহা, ‘রাক্ষুসী ঘড়ি’র জন্য কাজী মাহদী মুনতাসির, ‘ছায়াযোদ্ধা’র জন্য সুব্রত পাল, ‘ফেরা’র জন্য সৈয়দ ওয়াসি উদ্দিন আহমেদ ও ‘সুতোয় বাধা ডানা’র জন্য কাজী আতিকুর রহমান অভি।

তথ্যমন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন থেকে জানা যায়, এবার দুটি শিশুতোষ ও বাকি ৩টি অন্যান্য বিষয়ের ওপর স্বল্পদৈর্ঘ্য ছবি তৈরির জন্য অনুদান দেওয়া হচ্ছে। অনুদান বাবদ প্রত্যেককে ১০ লাখ টাকা দেওয়া হবে।

এ ব্যাপারে শাহীন আরা বেগম চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘গত বছর আগষ্ট মাসে তথ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে অনুদানের জন্য নির্মাতাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। তারপর জমা হওয়া আবেদনগুলো দুই স্তরের কমিটির মাধ্যমে বাছাই করা হয়। এরপর চূড়ান্ত করা হয় কাকে কাকে অনুদান দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত তিন স্তরে এই অনুদানের অর্থ দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের লিখিত আকারে পুরো পরিকল্পনা জমা দেওয়ার পর এক কিস্তি, ছবির বানানোর পর এক কিস্তি ও জমা দেওয়ার পর শেষ কিস্তির টাকা পরিচালককে দেওয়া হয়।’

এদিকে অনুদানের জন্য মনোনীত হওয়া নির্মাতা ওয়াসি উদ্দিন আহমেদ বলেন, ‘আমার ছবির গল্প মুক্তিযুদ্ধের ওপর। গতকাল মঙ্গলবার ছবি নির্মাণের ব্যাপারে তথ্যমন্ত্রণালয়ের সঙ্গে আমার চুক্তি হয়েছে। ঈদের পর ছবির কাজ শুরু করব।’

Tags: স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Previous Post

শরণার্থীদের দুর্দশা ভার্চুয়াল রিয়েলিটিতে

Next Post

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

Next Post

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান সমাপ্ত, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT