চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণের লড়াইয়ে সালমা-রুমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 11, মার্চ 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমা খাতুন ও রুমানা আহমেদ। একজন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক, অন্যজন ওয়ানডে অধিনায়ক। দুই অধিনায়ক শুক্রবার মুখোমুখি হচ্ছেন স্বর্ণপদকের লড়াইয়ে।

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-এ মেয়েদের ক্রিকেট ইভেন্টের ফাইনাল শুক্রবার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫০ ওভার দৈর্ঘ্যের ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

তিন দলের আসরে দুই ম্যাচেই দাপুটে জয়ে অনায়াসে ফাইনাল নিশ্চিত করেছে সালমা-জাহানারাদের বাংলাদেশ নীল দল।

বুধবার অলিখিত ‘সেমিফাইনালে’ নিগার সুলতানা জ্যোতির লাল দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালের টিকেট কাটে শারমিন সুলতানা-রুমানাদের বাংলাদেশ সবুজ দল।

সালমার নীল প্রথম ম্যাচে লাল দলকে ১০ উইকেটে উড়িয়ে দেয়। পরের ম্যাচে সবুজকে তারা হারায় ৯ উইকেটে।

১২ মাস অপেক্ষার পর এই আসরটি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সময়কাল ১ থেকে ১০ এপ্রিল হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়েছে আগেভাগেই।

এপ্রিলে সাউথ আফ্রিকার ইমার্জিং নারী দল বাংলাদেশ সফরে আসবে। খেলবে পাঁচটি ওয়ানডে। যে কারণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অনুমোদন নিয়ে ৬ মার্চ সিলেটে বিসিবি শুরু করে দেয় মেয়েদের ক্রিকেট ইভেন্টটি।

টি-টুয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা থাকলেও সালমা-রুমানা-জাহানারাদের সামনে ওয়ানডে বিশ্বকাপ বাছাই থাকায় প্রস্তুতির সুবিধার্থে দৈর্ঘ্য বড় করা হয় ম্যাচের।

Tags: নীল দলরুমানাসবুজ দলসালমা
Previous Post

হুইল চেয়ারে বসে প্রচারণায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার বেড়েছে

Next Post
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও সাংবাদিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার বেড়েছে

ঢাকার প্রাণ কেন্দ্রে একটি ঐতিহ্যবাহী স্থাপনা দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলেজ শিক্ষার্থীর উদ্যোগে ঢাকার প্রাণ কেন্দ্রে কৃষি পর্যটন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT