চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বর্ণমুদ্রার লোভে প্রতারণার ফাঁদে পড়ে নেতার ১২ লাখ টাকা গায়েব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 08, জুলাই 2021
in আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
খননস্থলে স্বর্ণমুদ্রার খোঁজে খনন কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে পুরাতন একটি আসল স্বর্ণমুদ্রা দিয়ে পরে আরো স্বর্ণমুদ্রা কমদামে বিক্রির লোভ দেখিয়ে এক নেতার ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে। প্রতারণার শিকার হওয়া ওই নেতা ১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা তৃণমূল নেতা শংকর অধিকারী বিষয়টি পুলিশকে জানিয়েছেন।

হিন্দুস্থান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এই অভিনব প্রতারণার খবর।

রানাঘাটের তৃণমূল নেতা শংকর অধিকারীর দাবি, দিন কয়েক আগে বীরভূমের লাভপুরের বাসিন্দা গোপাল সর্দার নামে এক যুবক তাকে একটি পুরনো স্বর্ণমুদ্রা বিক্রি করেন। পরীক্ষা করে শংকরবাবু দেখেন মুদ্রাটি খাঁটি। এর পর ওই যুবক তার কাছে আরও ৯৫টি মুদ্রা রয়েছে বলে জানায়। খুবই কম দামে সেগুলি বিক্রি করে দেবে বলে প্রলোভন দেখায় সে। প্রথম মুদ্রাটি খাঁটি হওয়ায় বাকি মুদ্রাগুলিও কিনতে রাজি হয়ে যান তিনি। রফা হয় প্রায় ১২ লাখ টাকায়।

বুধবার এক যুবককে সঙ্গে নিয়ে রানাঘাটের বড়বাজার এলাকায় শংকরবাবুর বাড়িতে আসেন সেই যুবক। ৯৫টি স্বর্ণমুদ্রা তুলে দেন শংকরবাবুর কাছে। দেখতে আসলের মতো হলেও প্রতিটি স্বর্ণমুদ্রাই ছিল নকল। কিন্তু খালি চোখে তা ধরতে পারেননি শংকরবাবু। শংকরবাবুর কাছ থেকে ১২ লাখ টাকা নিয়ে তার বাড়ি থেকে চলে যান ২ যুবক। এর পর পরীক্ষা করে শংকরবাবু বুঝতে পারেন প্রতিটি মুদ্রাই ভুয়ো।

প্রতারণার শিকার হয়েছেন বুঝে রানাঘাট থানায় ওই ২ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। শংকরবাবু জানিয়েছেন, প্রতারক তাঁর বাড়ি বীরভূমের লাভপুর থানা এলাকায় বলে জানিয়েছিল। সেই সূত্র ধরে যুবকের খোঁজ শুরু করেছে রানাঘাট পুলিশ।

Tags: অনলাইন প্রতারণাপ্রতারণা
Previous Post

টাঙ্গাইলে করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু

Next Post

এবার টলিউড সিনেমায় মিথিলা

Next Post
মিথিলা নতুন সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করছেন, সুন্দর প্রকৃতির মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার টলিউড সিনেমায় মিথিলা

মির্জা ফখরুল ইসলাম খান ভিডিও সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় দরিদ্রদের অর্থ ও খাদ্য নিশ্চিতে ব্যর্থ সরকার: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT