চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের পোশাকে শিশুরাও চেতনার মিনারে

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
3:31 অপরাহ্ন 21, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

ভোর থেকে পলাশীর মোড়ে বাবার হাত ধরে দাঁড়ানো ছোট্ট নুসাইবা। হাতে ফুলের তোড়া, গায়ের পোশাকে স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের আধিক্য, পাশের সারিতে ক্ষুদে রূপকথার মুখে বর্ণের ছটা। লক্ষ্য একটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চেতনার শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন।

শুক্রবার সকাল থেকে কয়েক ঘণ্টা শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় সাত মাসের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন।

শিশুরা চেতনার মিনারে পোশাক পরিধান করে, ফুলের সাজে শিশুদের উৎসবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে বাবার হাত ধরে নেমে আসে সাত বছরের নাঈমাহ তাসমিয়া, বাবা তাসলিম আহমেদ জানালেন, বইয়ের পাতায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস সব বিষয়ে পড়ছে, কিন্তু আমি চাই সত্যিকার অর্থেই মেয়েকে নিয়ে এই দিবসগুলো মাঠে থাকতে। তাতে ওর মধ্যে একটা বোধ শক্তি গড়ে উঠবে। দেশক ভালোবাসতে শিখবে। তাই আজকে নাঈমাহকে সঙ্গে করে আনা। বাসা থেকে এখন পর্যন্ত আসতে আসতে ভাষা আন্দোলনের বেশ কিছু প্রশ্নেরও জবাব দিতে হয়েছে নাঈমাহকে।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কোন প্রকার বিরক্ত হয়নি ধানমন্ডি থেকে বাবা-মার সঙ্গে আসা আহনাফ মুনতাসির। বরং গতকাল রাত থেকেই সে অধীর আগ্রহে ছিল কখন সকাল হবে, ফুল দিতে শহীদ মিনারে আসবে।

শিশু কন্যা চেতনার মিনারে পোশাক পরিধান ও ফুলের হেলমেট পরে. Channel i News - চ্যানেল আই নিউজ আহনাফের মা রেহনুমা আলম বললেন, অমর একুশের তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই সন্তানকে শহীদ মিনারে নিয়ে আসা। ছোটবেলায় নিজেও বাবার হাত ধরে সকালে শহীদ মিনারে গিয়েছি।

মাতৃভাষার জন্য আমাদের যে ত্যাগ, সেটা বোঝাতে শিশু সন্তান সায়রাকে নিয়ে শহীদ মিনারে এসেছেন মা সায়মা ইসলাম। তিনি জানালেন, সন্তানকে বাংলাভাষা সচেতন হিসেবে গড়ে তুলতে চাই। জাতীয় জীবনে বাংলা ভাষার সমৃদ্ধি উন্নতি দরকার। ভবিষ্যত প্রজন্ম যেন বাংলাভাষা ব্যবহারে সচেতন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শিশুরা চেতনার মিনারে ফুল অর্পণ করে স্মরণসভায় অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ শহীদ মিনারের বেদীতে বেশ কিছু শিশুদের ফুল হাতে শ্রদ্ধা জানাতে দেখা যায়। এসব শিশুদের হাতে ছিল ক্ষুদ্রাকৃতির জাতীয় পতাকা, ফুল আর একুশে ফেব্রুয়ারি লেখা মাথায় বাধা লাল-সবুজের ফিতা।

শ্রদ্ধা জানাতে আসা মানুষদের পোশাকেও রয়েছে একুশের ছোঁয়া। মেয়েরা সাদা কালো নকশা করা শাড়ি পরে এসেছেন। যেখানে রয়েছে বাংলা বর্ণমালা। ছেলেদের পাঞ্জাবিতেও রয়েছে একুশের ছাপ। অনেকে ধারণ করেছেন কালো ব্যাজ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রন্থমেলা প্রাঙ্গণে নেমেছে মানুষের ঢল। শুক্রবার সকাল থেকে অভিভাবকের হাত ধরে মেলা প্রাঙ্গনে আসতে শুরু করে ছোটরা।  বাবার কোলে চড়েও এসেছে অনেকে। ক্ষুদে এই পাঠকদের আগ্রহের মধ্যে রয়েছে বিজ্ঞান কল্পকাহিনী, মহাকাশ বিষয়ক সায়েন্স ফিকশন গল্প, ভূতের বই, ছড়া ইত্যাদি।

ছবি: জাকির সবুজ, সাকিব উল ইসলাম

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Previous Post

‘ছয় মাসও টিকবে না’ বলা বিয়েটা ২ বছর টিকে গেল!

Next Post

ভাষা আন্দোলন যে শিক্ষা দেয় আমাদের

Next Post
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মরণে রঙিন দেয়াল চিত্র।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাষা আন্দোলন যে শিক্ষা দেয় আমাদের

মাতৃভাষা

সিঙ্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT