চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ আমার কাছে পরীক্ষার মতো: সালওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের পতাকাসহ যুবতী নারী রঙিন জার্সি পরে ছাদে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর মঞ্চ থেকে সিনেমায় এসেছেন নিশাত নাওয়ার সালওয়া। মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’র মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সালওয়া অভিনীত সম্প্রতি সেই সিনেমাটি বিনাকর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে সালওয়ার বিপরীতে অভিনয় করছেন ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ চ্যাম্পিয়ন এ কে আজাদ।

নিজের প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত সালওয়া। অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, জেনেছি সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। সত্যি ভীষণ আনন্দিত হয়েছি। এখন বড়পর্দায় নিজেকে দেখার অপেক্ষায় আছি।

প্রেমিক ও প্রেমিকা সমুদ্রের পাড়ে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ নিজের প্রথম সিনেমাটিকে এই নায়িকা দেখছেন ‘পরীক্ষা’র মতো করে। বলেন, একেবারে নতুন হিসেবে সিনেমায় অভিনয় করেছি। ভালো করার চেষ্টার কোনো কমতি রাখিনি। সিনেমাটি আমার কাছে পরীক্ষার মতো। ভালোভাবে পরীক্ষা দিয়েছি ফলাফলের অপেক্ষায় আছি।

এই সিনেমার পর তুমি আছো তুমি নেই, বীরত্ব, বুবুজান নামে আরও তিনটি সিনেমায় কাজ করেছেন সালওয়া। সবগুলোই মুক্তির অপেক্ষায়।

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তির পরিকল্পনা নিয়ে জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে মুক্তির সিদ্ধান্ত নেয়া হবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা হলকে টার্গেট করে নির্মিত, তাই একটু ভেবে চিন্তেই মুক্তির তারিখ ঠিক করবো। ইচ্ছে আছে নভেম্বর অথবা ডিসেম্বরেই মুক্তি দেয়ার।

স্বপ্নে দেখা রাজকন্যার সিনেমার শুটিং শুরু হয় ২০১৯ সালের ১২ জুলাই। ২০২০ সালের মাঝামাঝি এসে সব কাজ শেষ হয়। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত চিত্রনাট্যকার সুদীপ্ত সাইদ খান। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সংগীতায়োজন করেছেন প্রমিত রাফাত।

এমএস মুভিজের ব্যানারে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আলিরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমি মিথিলা চিকন আলিসহ আরও অনেকে।

Tags: অভিনয়এ কে আজাদ সেতুনিশাত নাওয়ার সালওয়ামারুফ আকিবরেবেকালিড বিনোদনসালওয়াসিনেমা
Previous Post

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা শুরু

Next Post

পুঁজিবাজারের বর্তমান অবস্থা অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ: শিবলী রুবাইয়াত

Next Post
শিবলী রুবাইয়াত অফিসে বসে থাকছেন, পুঁজিবাজারের অবস্থা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারের বর্তমান অবস্থা অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ: শিবলী রুবাইয়াত

বাংলাদেশে যুবকদের জন্য কর্মমুখী শিক্ষার গুরুত্ব আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মমুখী শিক্ষার খোঁজ রাখেন মাত্র ২৮ শতাংশ যুবক: ব্র্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT