চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি: প্রধান বিচারপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:05 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2018
in আদালত
A A

আইন ও বিচার বিভাগের উন্নয়নে একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শনিবার দেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক’কে ঢাকা আহছানিয়া মিশনের পক্ষ থেকে “খানবাহাদুর আহছানউল্লা স্বর্ণপদক-২০১৭” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি দেশের জ্ঞানতাপস ও ধনাঢ্য আইনজ্ঞদের কাছে নিবেদন করব তারা যেন আমাদের প্রতিবেশী দেশের আদলে অন্তত একটি স্বয়ং সম্পূর্ণ আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যা আইন শিক্ষার গুণগত মান ও গবেষণার বিস্তৃতিকে আরো সমৃদ্ধ করবে। যারা এমনটা করবেন ভবিষ্যৎ প্রজন্ম যারা আইনকে পেশা হিশেবে গ্রহণ করবে তাদের কাছে তারা প্রাতঃস্মরণীয় হয়ে থাকবেন।’

এ অনুষ্ঠানে ব্যারিস্টার রফিক-উল হক সম্পর্কে তিনি বলেন, ‘বিচার বিভাগের ভাবমূর্তিরক্ষা, বিচার বিভাগ পৃথকীকরণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার রফিক-উল হকের ভূমিকা অপরিসীম। তার দেয়া মতামত বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রায়ে প্রতিফলিত হয়েছে। আর জাতির ক্রান্তিলগ্নে তিনি অনুঘটকের ভূমিকা পালন করেছেন। আইনজীবী হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন।’

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ। এতে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

Tags: আইনপ্রধান বিচারপতিবিশ্ববিদ্যালয়সেমি লিড
Previous Post

কঠিন পরীক্ষা দিয়ে শেষ ষোলোতে নাদাল

Next Post

নয়াপল্টনে বিএনপি সমর্থকদের ব্যাপক শোডাউন

Next Post

নয়াপল্টনে বিএনপি সমর্থকদের ব্যাপক শোডাউন

মিয়ানমার উপকূলে ‘ভৌতিক জাহাজ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT