চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পোর্টস ব্যানারে সিটি ট্যাক্স নেয়া হবে না: মেয়র আতিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের ব্যানগামাটিয়া অ্যাসোসিয়েশনের লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সুস্থ সবল দেশ গড়তে খেলাধুলার প্রচার প্রসারে এখন থেকে আর কোনো স্পোর্টস ব্যানারে সিটি ট্যাক্স নেয়া হবে না, এমন ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনে হয়ে গেল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মেনস এবং উইমেন্স ভলিবল চ্যালেঞ্জ কাপ-২০২১ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। সেখানে সংবাদমাধ্যমের সামনে কর ফ্রির কথা বলেন মেয়র।

‘ছয় দল নিয়ে আমরা ভলিবল প্রিমিয়ার লিগ শুরু করার পরিকল্পনা করছি। স্কুল পর্যায়ে ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছি। অনেক খেলা নিয়ে আমাদের অহংকার আছে। সেগুলা ফিরিয়ে আনতে হবে। জেলা বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করতে হবে।’

আগামী ২৩-২৮ ডিসেম্বর ঢাকায় হবে ভলিবলের আসরটি। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতির দায়িত্বে থাকা আতিক বললেন, ‘ভলিবল উড়ন্ত বলের দুরন্ত খেলা, আমাদের বাবা-চাচাদের খেলা। আপনাদের সবাইকে ভলিবল খেলা দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

উত্তর সিটির মেয়র মনে করিয়ে দিলেন উন্নত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই, ‘আমাদের মাদক থেকে দূরে থাকতে হবে। অনেক ঘরে মাদক ঢুকে গেছে। কিন্তু কেউ প্রকাশ করতে পারছে না। ব্যবসায়ীদের বলব ব্যবসা করতে সমাজ লাগে। সবাই মাদকাসক্ত হয়ে গেলে সমাজ কই পাবেন। খেলাধুলার স্পন্সরে আপনারা এগিয়ে আসুন। ব্যবসা করব, ছেলে-মেয়েদের জন্য খেলার মাঠ পাবো না, এটা হতে পারে না।’

Tags: আতিকগুলশানঢাকাবঙ্গবন্ধুবঙ্গমাতাভলিবললিড স্পোর্টস
Previous Post

কলকাতা পৌর নির্বাচনে এগিয়ে তৃণমূল

Next Post

বিএনপিকে সংলাপে অংশ নেয়ার আহ্বান মাহবুব উল আলম হানিফের

Next Post
মাহবুব উল আলম হানিফের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে সংলাপে অংশ নেয়ার আহ্বান মাহবুব উল আলম হানিফের

ঐশ্বরিয়া ও অমিতাভের সাক্ষাৎকারের মুহূর্ত, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ ঘণ্টা জেরার মুখে ঐশ্বরিয়া, অমিতাভকেও তলব করা হতে পারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT