চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন দলে ফের বার্সার আধিপত্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 01, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা একত্রে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্পেন একাদশে বার্সার জয়-জয়কার’ —গত কয়েক দশকে বহুবার সংবাদ শিরোনাম হয়েছে লাইনটি। লুইস এনরিকের বর্তমান স্প্যানিশ দলেও রয়েছে ন্যু ক্যাম্পের আট খেলোয়াড়।

সম্প্রতি ম্যানচেস্টার সিটি থেকে ফেররান তরেস কাতালান ক্লাবে আসায় তালিকা আরও বেড়েছে। এদিকে তরেসের আরেক সতীর্থ আইমেরিক ল্যাপোর্টকেও চোখে রেখেছেন জাভি। ম্যানসিটির সেন্টার ব্যাককে দলে টানতে ৬৫ মিলিয়ন ইউরো খসাতে রাজি কাতালানরা।

সেক্ষেত্রে স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলে এমন খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯-এ। কয়েক দশকে স্পেন ফুটবলে ব্লগানাদের গুরুত্ব অপরিসীম। ২০১০ বিশ্বকাপজয়ীদের কাতার বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট জোগাড় করতে বড় ভূমিকা রেখেছেন বার্সায় খেলা স্প্যানিশরা।

‘লা রোজাদের’ তারকা খেলোয়াড়ের অভাব নেই। স্পেন থেকে ইউরোপ, শীর্ষ লিগের সব ক্লাব ফুটবলে আধিপত্য বিস্তার করে তারাই। কিন্তু স্পেন জাতীয় দলের কথা উঠলেই বার্সার জয়-জয়কার।

বার্সেলোনার সাবেক কোচ এনরিকের স্প্যানিশ দলে ‘ইউরোপ বা স্পেনের অন্য ক্লাবের খেলোয়াড় কেনো আধিপত্য রাখে না’— এমন প্রশ্নও ওঠে। পেদ্রি বা গ্যাভির মতো ব্লগানা তরুণদের উপর আস্থা রাখায় সমালোচিতও হচ্ছেন এনরিকে।

২০১০ বিশ্বকাপের স্পেন দলে বার্সার ৭ জন ছিলেন। পুরো আসরে দুর্দান্ত থেকে শিরোপা অর্জন এবং ২০১২ সালের ইউরোপ সেরার আসরের ফাইনালেও আধিপত্য বজায় রেখেছিলেন তারা।

আন্দ্রেস ইনিয়েস্তা-কার্লোস পুয়োলদের মতো বার্সা সাবেকদের বাদে স্পেন জাতীয় দল চিন্তাই করা যেত না! ২০১৮-১৯ সালে লা রোজায় কাতালান ক্লাবটির খেলোয়াড়দের দাপট কমলেও সাম্প্রতিক ফের তুঙ্গে।

বর্তমানে স্পেন দলের আট খেলোয়াড়ের একজন ফেররান তরেস। লা রোজাদের হয়ে তরুণ ফরোয়ার্ড ২২ ম্যাচে পেয়েছেন ১২বার জালের দেখা। বার্সায় আলো ছড়াতে থাকা নিকো গঞ্জালেসও অপেক্ষায় এনরিকের নজরে আসার।

স্প্যানিশ দলে নিয়মিত ডাক পাচ্ছেন জর্ডি আলবা, সার্জিও রবের্তো, এরিক গার্সিয়া, সার্জিও বুসকেটস, প্রেদ্রি, গ্যাভি ও আনসু ফাতির মতো বার্সার তারকা ফুটবলাররা। তালিকা আগামীতে যে আরও বাড়বে বলার অপেক্ষা রাখে না।

Tags: এনরিকেগ্যাভিজাভিফাতিবার্সেলোনালিড স্পোর্টসস্পেন
Previous Post

বাধ্য হয়ে একই শহরে বিগ ব্যাশের সব ম্যাচ

Next Post

নতুন বছরেও পুরনো রূপে গার্দিওলার ম্যানসিটি

Next Post
ম্যানচেস্টার সিটি ফুটবল দল উদযাপন করছে, খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরেও পুরনো রূপে গার্দিওলার ম্যানসিটি

শেখ হাসিনা গরিবের বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে বিতরণ করছেন শীতবস্ত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা গরিবের বন্ধু: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT