চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 19, মে 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ব্রাজিলে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে স্পেন ও ইতালিকে ছাড়িয়ে গেছে। একদিনে নতুন ১৪ হাজার শনাক্তের ফলে রোগীর সংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ অবস্থানে রয়েছে ব্রাজিল।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী,২৪ ঘণ্টায় দেশটিতে সর্বাধিক ১৪ হাজার ২৮৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগী ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ জন। রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং স্পেনের পরই ব্রাজিলের অবস্থান। যদিও অন্য তিনটি দেশের তুলনায় অনেক কম পরীক্ষা করা হয়েছে ব্রাজিলে।

সোমবার পর্যন্ত ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৩৫ জন মারা গেছেন। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৮৫৩ জন।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এড়িয়ে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো। একমাসের মাথায় দু’জন স্বাস্থ্যমন্ত্রী হারালেন তিনি। প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জের ধরে আগের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করার পর দায়িত্ব নেওয়ার একমাস না যেতেই পদত্যাগ করেন দ্বিতীয়জন।

ভাইরাসের বিস্তার রোধে দেশটির স্টেট গভর্নররা কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং কোয়ারেন্টাইন মেনে চলতে বললেও এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলসোনারো। অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে দ্রুত ব্যবসা-বাণিজ্য চালু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিলটন মৌরাও কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন এবং বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তার সঙ্গে কাজ করেন এমন একজন সরকারি কর্মচারীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়।

সহকর্মীদের করোনাভাইরাস ধরা পড়ার পর বলসোনারোও বেশ কয়েকবার কোভিড-১৯ পরীক্ষা করিয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ সপ্তাহের শুরু পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৮ হাজার পরীক্ষা করিয়েছে ব্রাজিল। আরও ১ লাখ ৪৫ হাজার পরীক্ষার কার্যক্রম চলছে। অন্যদিকে ইতালি ও স্পেন প্রায় ১৯ লাখ করে পরীক্ষা করেছে। এত কম পরীক্ষার পরও রোগীর সংখ্যার দিক থেকে ইতালি ও স্পেনকে ছাড়িয়ে গেছে ব্রাজিল।

এদিকে,একদিনের মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থা এখনও শীর্ষে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৩ জন, শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৬৩০। অন্যদিকে যুক্তরাজ্যে মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা ১৬০ এবং শনাক্ত ২ হাজার ৭১১। একদিনের হিসেবে মৃত্য সংখ্যা কমে রাশিয়া,স্পেন,ইতালিতে কমে হয়েছে ৯১জন, ৫৯জন এবং ৯৯ জন।

অন্যদিকে একদিনে ভারতে করোনা রোগীর মৃত্যু হয়েছে ১৩১ জন। এবং মোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ  ছাড়িয়ে গেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৬ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৩০ জন।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ২০ হাজার ১৩৭ জন।এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৪৮ লাখ ৯১ হাজার ৪১৯ জনের শরীরে।আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৭ হাজার ৪২৩ জন।এবং এরই মধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।

Tags: করোনা শনাক্ত রোগীকরোনাভাইরাসব্রাজিল
Previous Post

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ আঘাত হানতে পারে বুধবার

Next Post

কোহলির ‘অতিমানবীয়’ সাফল্যের কারণ মুশফিকরাও

Next Post

কোহলির ‘অতিমানবীয়’ সাফল্যের কারণ মুশফিকরাও

করোনাভাইরাস

করোনাভাইরাস: ভারতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে, মৃত ৩ হাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT