চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 17, ডিসেম্বর 2020
in প্রবাস সংবাদ
A A
আয়োজকদের একটি দল বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহান বিজয় দিবস উদযাপন এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন আওয়ামী লীগ।

১৬ ডিসেম্বর বুধবার রাত ৯ টায় মাদ্রিদের স্থানীয় মাইশা রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয়৷

এতে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম৷ যুগ্ম সম্পাদক তানিম চৌধুরী এর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে বক্তব্য প্রদান করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম. নজরুল ইসলাম ও স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন৷ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম ৷

এসময় আমন্ত্রিত অতিথি ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি একরামুজ্জামান কিরন, ফয়সাল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, জাহিদুর রহমান দিদার, এফ এম ফারুক পাভেল, হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, বদরুল কামালি, আন্তর্জাতিক সম্পাদক এম আই আমিন, সদস্য তুহিন, নাসিম, আব্দুস সালাম, ইউসুফ ও ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি।আওয়ামী লীগের নেতারা বিজয় দিবসের অনুষ্ঠানে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এম আই আমিন৷ এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যারা দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি সন্মান প্রদর্শন পূর্বক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷

প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ধর্ম ব্যবসায়ী উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় বিদ্বেষ যাতে না ছড়াতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেন৷

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, মহামারী করোনায় মৃত্যুবরণকারী সকল বাংলাদেশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়৷

Tags: আওয়ামী লীগ
Previous Post

ভিপি নুরসহ ৬ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৭ জানুয়ারি

Next Post

আগামী বাজেটের আগেই রিজার্ভ থেকে সরকারি প্রকল্পে অর্থ ব্যবহারের সিদ্ধান্ত

Next Post
অর্থমন্ত্রী মিটিংয়ে বক্তব্য দিচ্ছেন, পেছনে প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী বাজেটের আগেই রিজার্ভ থেকে সরকারি প্রকল্পে অর্থ ব্যবহারের সিদ্ধান্ত

শাকিব খান নারীকে অসম্মানের প্রতিবাদে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'নবাব' অর্ধেক মুক্তি: ক্ষুব্ধ শাকিব বললেন, 'সিনেমা ধ্বংসের ষড়যন্ত্র'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT