চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের বিপক্ষে ফিট মেসি, নেই ডি’মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 24, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ইনজুরির কারণে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই বুফনের দেয়াল ভেঙে ২-০ গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। তবে ইতালির বিপক্ষে না পারলেও মঙ্গলবার স্পেনের বিপক্ষে ম্যাচে খেলবেন বার্সেলোনা সুপারস্টার। একথা নিজেই জানিয়েছেন তিনি। তবে ওই ম্যাচে  স্প্যানিশদের বিপক্ষে থাকছেন না ডি’মারিয়া।

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত বড় বড় দলগুলো। যেখানে শুক্রবার রাতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা-ব্রাজিলসহ বেশ কয়েকটি দল। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মেসি-নেইমারহীন দুদলই।

ইতালির বিপক্ষে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মেসির মাঠে নামা নিয়ে শঙ্কা খবর শোনা যায়। আর্জেন্টিনার জাতীয় দৈনিক ওলে জানায়, সামান্য হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন মেসি। তবে দলে কোচিং স্টাফ এখনো তার খেলা নিয়ে আত্মবিশ্বাসী। তারা আবার এটাও বলেছেন, ১০০% ফিট না হলেও মেসি নিয়ে ঝুঁকি নেবেন না।

পরে আসলেই মেসিকে নিয়ে ঝুঁকি নেননি কোচ সাম্পাওলি। ওলের জানানো খবর অনুযায়ী, আর্জেন্টাইন সুপারস্টারের বিকল্প হিসাবে নামানো হয় এভার বানেগাকেই। মহানায়কের জায়গায় সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিয়েছেন বানেগা। দলের দুটি গোলের একটি করেছেন তিনি।

ইতালি ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘আমি অল্প সময়ের জন্য হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছি। আমি সবসময়ই খেলতে চাই। কিন্তু বিশ্বকাপের রাস্তাটা অনেক লম্বা। তাই এই ম্যাচের (ইতালি) শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে আমরা অপেক্ষা করেছি। তবে স্পেনের বিপক্ষে খেলার ব্যাপারে আমি আশাবাদী।’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘আমরা মেসিকে নিয়েই শুরু করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু সে একটু ইনজুরি আক্রান্ত। তাই ম্যাচে তার অংশ নেয়া হয়নি।’

স্পেনের বিপক্ষে মেসিকে নিয়ে আশার আলো দেখা গেলেও ওই ম্যাচে খেলতে পারবেন না অ্যাঙ্গেল ডি মারিয়া। ইতালির বিপক্ষে ডান পায়ে চোট পেয়েছেন তিনি। ম্যাচের ৬৪ মিনিটে তাকে উঠিয়ে ডিয়েগো পোরেত্তিকে মাঠে নামাতে বাধ্য হন কোচ সাম্পাওলি।

Tags: অ্যাঙ্গেল ডি’মারিয়ালিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

ভোগান্তির সড়ক বাসাবো-মাদারটেক

Next Post

কক্সবাজারের সোনাদিয়ায় ইকোটুরিজম পার্ক

Next Post
সোনাদিয়া

কক্সবাজারের সোনাদিয়ায় ইকোটুরিজম পার্ক

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলোর সংস্কার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT