চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনের পালমাতে ব্যক্তি মালিকানার অ্যাপার্টমেন্ট পর্যটকদের ভাড়া দিতে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 24, এপ্রিল 2018
in আন্তর্জাতিক
A A
স্পেন

স্পেনের মেজরকা দ্বীপের রিসোর্ট শহর পালমাতে পর্যটকদের ব্যক্তি মালিকানার অ্যাপার্টমেন্ট ভাড়া দিতে ফ্ল্যাটমালিকদের উপরে নিষেধাজ্ঞা আসছে। স্পেনের কোনো শহরে এই প্রথম এই ধরণের পদক্ষেপ গৃহীত হতে যাচ্ছে।

ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে ভাড়া হওয়ায় সেখানকার বাসিন্দারা সরাসরি পর্যটকদের কাছে ফ্ল্যাট ভাড়া দেবার ফলে পর্যটন ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি স্থানীয়দের ভাড়া বেড়ে যাবার অভিযোগ উঠেছে। সেকারণেই এই পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

পালমার মেয়র জানায়, আগামী জুলাইতে এই নিষেধাজ্ঞা আসতে পারে। যেসব শহর বাড়তি পর্যটকের মুখোমুখি হচ্ছে তাদের জন্য এটি একটি মডেল শহর হিসেবে কাজ করবে। কিন্তু বাণিজ্য সংস্থাগুলো বলছে এতে অনেক পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিশ্বের আরো অনেক শহরের মতোই পালমাতেও সম্প্রতি পর্যটক বেড়েছে। ফলে সেসব এলাকাতে বেড়ে গেছে ব্যক্তিগতভাবে ভাড়ায় থাকার খরচ।

সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পালমাতে ২০১৫ থেকে ২০১৭ সালে লাইসেন্সবিহীন অ্যাপার্টমেন্টের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ।  স্পেনের একটি সংবাদপত্র জানাচ্ছে ১১,০০০ ভাড়ার অ্যাপার্টমেন্টের মধ্যে মাত্র ৬৪৫টির লাইসেন্স রয়েছে। ২০১৩ সাল থেকে বর্তমানে অ্যাপার্টমেন্ট ভাড়া বেড়েছে ৪০ শতাংশ।

স্থানীয়রাও এই বাড়তি দাম নিয়ে খুবই বিরক্ত। আর প্রতিবেশিদের সমস্যা তৈরি হচ্ছে পর্যটকদের আওয়াজ ও খারাপ ব্যবহারের কারণে।

মেয়র অ্যান্টনি নোগুয়েরা বলেন, পালমা একটি দৃঢ়সংকল্প ও উৎসাহদানকারী শহর। শহরের সবার সাধারণ ইচ্ছার ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আর আমরা মনে করি এই নিষেধাজ্ঞা অন্য শহরের জন্য একটি নমুনা হিসেবে কাজ করবে যারা ব্যালান্স আনাকে একটি চাবিকাঠি বলে মনে করছে। তবে বিমানবন্দর বা শিল্পাঞ্চল এলাকার আশেপাশে অবস্থিত বাড়িগুলো এই নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে না।

পালমার নগরায়ন পরিকল্পনার প্রধান জোস হিলা বলেন, ছুটিতে কাটানোর মতো কেন্দ্রগুলোর ভাড়া এবং অন্যান্য কিছুর বাড়তি ভাড়া একত্রে বাড়ে। সব ইউরোপীয় শহরেই এই ধরনের অফার দেয়া হয়ে থাকে। কিন্তু আমাদের কিছু নিয়মকানুন থাকা দরকার। পালমাতেও ছুটি কাটানোর জন্য ভাড়া দিতে হবে। তবে শুধু সেখানেই যেখানে সেটা দরকার।

গত বছর পালমা লাইসেন্সবিহীন ফ্ল্যাটের বিজ্ঞাপন প্রদানও বন্ধ করে দেওয়া হয়। বার্সেলোনাও একই পদক্ষেপ নিয়েছে।

গত বছর ৮২ মিলিয়ন মানুষ স্পেন ভ্রমণ করেছে। যার মধ্যে কাতালোনিয়া, বেলারিক দ্বীপও ছিলো। স্পেনের মেজরকা, মেনরকা, ইবিজা ও ফর্মেন্টাতে সবচেয়ে বেশি মানুষ যায় ভ্রমণ করতে।

Tags: স্পেন
Previous Post

রাজ্জাকের সাফল্যের রহস্য ‘অজেয় মনোভাব’

Next Post

৬ মে থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি

Next Post

৬ মে থেকে স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি

রাইড শেয়ারিং প্রতিষ্ঠান কারিমের তথ্য বেহাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT