চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 পূর্বাহ্ন 07, জুলাই 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ইতালি ফুটবল দল মাঠে উল্লাস করছে, জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা সমতায় থাকার পর স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর ফাইনালে পা রেখেছে ইতালি। সেরা চারের প্রথম ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ম্যাচে প্রথম সেমিতে নির্ধারিত সময় ১-১ থাকে স্পেন-ইতালির স্কোরলাইন। অতিরিক্ত সময়েও ১-১ই থাকে রবের্তো মানচিনি ও লুইস এনরিকের দলের স্কোর। শেষে টাইব্রেকারে স্প্যানিশদের ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপার মঞ্চে যায় আজ্জুরিরা।

মানচিনির ইতালি টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দল, জিতল টানা ১৪ ম্যাচে। সঙ্গে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ফাইনালে গেল।

ইতালির ৩৫ শতাংশ বল দখলের বিপরীতে স্পেনের বল দখলে রাখার হার ৬৫ শতাংশ। নির্ধারিত-অতিরিক্ত সময়ে ইতালি লক্ষ্যে শট নিতে পেরেছে ৪টি, স্পেন ৫টি।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬০ মিনিটে ইতালিকে লিড এনে দেন ফেদেরিকো চিয়েসা। সেই গোল শোধ দিতে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্পেনকে। বদলি নামা আলভারো মোরাতা সমতা টানেন ড্যানিয়েল ওলমোর বাড়ানো বল জালে জড়িয়ে।

নির্ধারিত সময়ের বাকি অংশে দুদলের কেউই আর জালের দেখা পায়নি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল আদায় করতে পারেনি দুদলের কেউই। আসে টাইব্রেকারে ভাগ্য-পরীক্ষার সময়।

পেনাল্টি শুট আউটে ইতালির ম্যানুয়েল লোকাতেল্লির শট ঠেকিয়ে দারুণ সূচনা করেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। কিন্তু তার সতীর্থ ড্যানিয়েল ওলমো প্রথম শট আকাশমুখে মেরে ব্যবধান গড়ার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

ইতালির পরের চার শট নেন যথাক্রমে বেলোত্তি, বোনুচ্চি, ফেদেরিকো ও জর্জিনহো। সকলেই সফল হন।

বিপরীতে স্পেনের দ্বিতীয় শটে জেরার্ড মোরেনো ও তৃতীয় শটে থিয়াগো আলকান্তারা জালের দেখা পান। গোল বাধে তাদের চতুর্থ শটে। যখন মোরাতার শটে দেয়াল হয়ে দাঁড়ান ইতালির গোলরক্ষক।

তখন ৩-২ ব্যবধান। ইতালি পঞ্চম শটে গোল করে বসলে আর শেষ শটটি নিতেই হয়না স্পেনকে।

ইতালি ও স্পেন: সব প্রতিযোগিতা মিলিয়ে দুদল মুখোমুখি হল ৩৪বার। জয়ের পাল্লাটা এখনও স্প্যানিশদের দিকেই ভারি থাকল, তাদের ১২ জয়ের পিঠে ইতালিয়ানদের জয় ১০এ দাঁড়াল, ১২ ম্যাচে দেখা মিলেছে ড্রয়ের।

দুদল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বরে, ইতালিকে ৩-০তে হারিয়েছিল স্পেন, সেটি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের কোয়ালিফায়ারের খেলা ছিল। ওই আসরে বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেনি ইতালি। তিন বছর পর ফের দেখা হল। ইউরোপের মুকুট জয়ের মতো মঞ্চের সেমিফাইনালে শেষ হাসি ইতালির।

চলতি আসরসহ ইতালি এপর্যন্ত ১০বার অংশ নিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। চতুর্থবার ফাইনালে গেল তারা। ১৯৬৮ আসরে প্রথমবার অংশ নিয়েই শিরোপা ঘরে তুলেছিল, তখনকার যুগোস্লাভিয়াকে হারিয়ে। বাকি দুবার, ২০০০ সালে নেদারল্যান্ডস আসরে ফ্রান্সের কাছে ও ২০১২ সালে ইউক্রেন আসরে স্পেনের কাছে হেরে হয়েছে রানার্সআপ। ফের সুযোগ এসেছে শিরোপা জয়ের।

অন্যদিকে, চলতি আসরসহ স্পেনও এপর্যন্ত ১০বার অংশ নিলো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে। তিনবার ট্রফি জিতেছে। ১৯৬৪ সালের ইউরোপিয়ান নেশনস কাপ নামের আসরে তখনকার সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে টাইটেল জেতে স্প্যানিশরা। পরে ২০০৮ সালে অস্ট্রেলিয়া-সুইজারল্যান্ড আসরে জার্মানিকে হারিয়ে, আর তৃতীয় শিরোপাটি জেতে ২০১২ সালে পোল্যান্ড-ইউক্রেনের যৌথ আয়োজনের আসরে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে।

Tags: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালি-স্পেনএনরিকেমানচিনিলিড স্পোর্টস
Previous Post

মঙ্গলবার ভ্যাকসিন নিয়েছেন ৯ হাজারের বেশি মানুষ

Next Post

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দল মাঠে আনন্দের সাথে খেলা উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি আর্জেন্টিনা

দিলীপ কুমার এর জীবনের শেষ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের জীবনাবসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT