চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:07 পূর্বাহ্ন 06, আগস্ট 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা ব্যাটিং করছে, পাকিস্তানের ফিল্ডাররা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ দেশের বাইরে টেস্ট জিতেছিল পাকিস্তান। এরপর টানা ৮ ম্যাচে হার দেখেছিল দলটি। ৩ বছর পর বাবর আজমের নেতৃত্বে পোর্ট অব স্পেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে পাকিস্তান।

কুইন্স পার্ক ওভালে স্পিনারদের দাপটে চতুর্থ দিনেই এসেছে ফলাফল। স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান। সোমবার প্রথম দিনে টসে জিতে আগে ব্যাটে নামে উইন্ডিজ। প্রথম ইনিংসে ১০৫.৪ ওভার ব্যাট করে ৩৪৪ রানে থামে তারা। জবাবে নেমে ১১৫ ওভার ব্যাট করে পাকিস্তানের ইনিংস থামে ৩৮৭ রানে। ৪৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৪৬.১ ওভারে ১১৭ রানে গুটিয়ে যায় যায় তারা। ৭৫ রানের লক্ষ্য পায় পাকিস্তান। ২৩.৩ ওভারে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

৪০.৫ ওভারে ৬ উইকেটে ১০৩ রানে চতুর্থ দিনের খেলা শুরু করে উইন্ডিজ। কেমার রোচকে সঙ্গী করে ব্যাটে নামেন ১ রান করা জাস্টিন গ্রিভস। ১৪ রান যোগ করতেই আলি উসমানের ঘূর্ণিতে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন কাভেম হজ। ১৭ রান করে করেন তেজনারায়ণ চন্দরপল ও রোস্টন চেজ। শাই হোপ ১৫ এবং আমির জাঙ্গো ১৩ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে আলি উসমান ও সাজিদ খান ৪টি করে উইকেট নেন।

জবাবে নেমে ১৫ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ১৩ বলে ৯ রান করেন। ৪২ রানে আউট হন আরেক অপেনার আজান আওয়াইস। ৪৯ বলে ১৮ রান করেন। এরপর আব্দুল্লাহ শফিক ও বাবর আজম জুটি জয় নিশ্চিত করেন। শফিক ৫১ বলে ২৪ এবং বাবর ৩০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন জেডিন সিলস ও শামার জোসেফ।

এর আগে প্রথম ইনিংসে ক্যারিবীয়দের মধ্যে জাস্টিন গ্রিভস ৭৩ রান, ৭০ রান করেন রোস্টন চেজ। ব্রেন্ডন কিং ৪৬ রান এবং শাই হোপ ২৯, আমির জাঙ্গো ২৬ রান করেন।

প্রথম ইনিংসে পাকিস্তান বোলারদের মধ্যে সাজিদ খান ৪ উইকেট নেন। মোহাম্মদ আলি, উবায়েদ শাহ ও আলি উসমান নেন দুটি করে উইকেট।

প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ৩২৩ বলে ১৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন আব্দুল্লাহ শফিক। ১৪৭ বলে ৮৮ রান করেন বাবর আজম। এছাড়া আজান ৫৫ ও সাজিদ খান ৩০ রান করেন।

ক্যারিবীয় বোলারদের মধ্যে জোমেল ওয়ারিকান ৪৬ ওভারে ১১২ রানে ৬ উইকেট নেন।

Tags: ওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবাবরলিড স্পোর্টসশফিক
Previous Post

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

Next Post

ভালোবাসা কি শুধু একসঙ্গে থাকা?- উত্তর মিলবে এই নাটকে!

Next Post
নাটকের দৃশ্যে প্রেমিক প্রেমিকা, প্রেমের প্রশ্নে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালোবাসা কি শুধু একসঙ্গে থাকা?- উত্তর মিলবে এই নাটকে!

জনপ্রিয় স্মৃতি জাদুঘর প্রদর্শনীতে দর্শনার্থীরা উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT