চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থূলতা নিয়ে বড় হচ্ছে ইংল্যান্ডের শিশুরা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 24, জুলাই 2018
in আন্তর্জাতিক
A A

ইংল্যান্ডে প্রাথমিকে পড়া রেকর্ড সংখ্যক শিশু ব্যাপকভাবে স্থূলতা নিয়ে স্কুল ছাড়ছে। দেশটির জনস্বাস্থ্য বিভাগের প্রকাশিত এক পরিসংখ্যানে শিশুদের স্থূলতার এই চিত্র দেখা গেছে।

২০১৬-১৭ সালের প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ১০ থেকে ১১ বছর বয়সী প্রতি ২৫ জনে একজন বা ৪.০৭ শতাংশ শিশু ব্যাপকভাবে স্থূল(মোটা)। অর্থাৎ ২২ হাজারের বেশি শিশুর মধ্যে এই অবস্থা বিরাজ করছে।

বিবিসি জানায়, সম্প্রতি বছরগুলোতে শিশুদের স্থূলতা স্থিতিশীল অবস্থায় ছিল। কিন্তু নতুন বিশ্লেষণে দেখা গেছে, গত দশকে এই ধারা ক্রমবর্ধমান ছিল।

ন্যাশনাল চাইল্ড মেজারমেন্ট প্রোগ্রাম(এনসিএমপি) এর ২০১৬-১৭ সালের উপাত্তে প্রথমবারের মতো ব্যাপক স্থূলতা প্রবণতা উঠে এসেছে।

এতে দেখা গেছে, স্বচ্ছল এলাকার তুলনায় অধিক সুবিধা বঞ্চিত এলাকার শিশুদের মধ্যে অধিক ওজন ও স্থূলতার হার বেশি। স্কুলে যাওয়া ও স্কুল ত্যাগের সময়ের মধ্যে এই ব্যবধান উল্লেখযোগ্য।

২০০৬-৮ সালে যখন এই হার নথিভূক্ত করা হয় তখন এই সংখ্যা ছিল প্রতি ৩২ জনে একজন। তবে কীভাবে স্কুল শুরু করা শিশুদের স্থূলতা ও অধিক ওজন নিয়ন্ত্রণে রাখা যায় উপাত্তে তাও দেখানো হয়েছে।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিভাগের প্রধান পুষ্টিবিজ্ঞানী ড. আলিসন টেডস্টোন বলেন, এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক এবং দশক ধরে চলে আসা এই প্রবণতা একরাতে উল্টানো সম্ভব না।

তিনি বলেন, এই হুমকি থেকে আমাদের শিশুদের রক্ষা করতে সাহসী পদক্ষেপ নিতে হবে।

অবশ্য স্বাস্থ্য বিভাগ ২০৩০ সালের মধ্যে শিশুদের স্থূলতা অর্ধেকে নামিয়ে আনতে সম্প্রতি শিশু স্থূলতা পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে।

এর অংশ হিসেবে সুপারমার্কেটগুলোর খাবার দোকানে মিষ্টি এবং উচ্চ-চর্বিযুক্ত খাবার নিষিদ্ধ করা হবে। এছাড়া টেলিভিশনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া সংশ্লিষ্ট অনেকেই বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tags: স্থূলতা
Previous Post

বাংলাদেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি জে ৮ স্মার্টফোন

Next Post

‘আধ্যাত্মিক গুরুর’ সঙ্গ ছাড়লেন জোকোভিচ

Next Post

‘আধ্যাত্মিক গুরুর’ সঙ্গ ছাড়লেন জোকোভিচ

নেইমার-উইলিয়ানের মিশ্রণে গড়া এক উইঙ্গার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT