চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্তে আরো দুটি স্থলমাইন বিষ্ফোরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সীমান্তে দুটি স্থলমাইন পয়েন্টের খোঁজ পাওয়া গেছে। যাদের একটি বিষ্ফোরণের ঘটনায় এক যুবকের পা উড়ে হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এই নিয়ে মিয়ানমারে তিনটি জায়গা পাওয়া গেলো যেখানে স্থলমাইন রাখা হয়েছে। বিষ্ফোরণে দুটি শিশুসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে বলা হয়, আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য কক্সবাজারের একটি মেডিকেলের দিকে নিয়ে যাওয়া হয়। আমতলির পাশেই পরিচিত দুটি আলাদা আলাদা জায়গায় স্থলমাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে।

এসব স্থলমাইন সেই সব জায়গায় রাখা হয় যেগুলো রোহিঙ্গারা তাদের ক্রসিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে। এটা নিপীড়িত মানুষগুলোর দুর্দশার মধ্যে আরা বেশি নিষ্ঠুর ও অনুভূতিহীন আচরণ বলেই উল্লেখ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান।

অ্যামনেস্টির বক্তব্য, এই থেকে আরো প্রমাণিত হয় যে, এই সমস্যা নিজে নিজেই তৈরি হচ্ছে না। মিয়ানমারের অবশ্যই এই ধরনের জঘন্য আচরণ বন্ধ করা উচিত এবং ডিমাইনিং দলকে বর্ডার এলাকায় প্রবেশ করতে দেওয়া।

নতুন এই স্থলমাইন বিষ্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে যেখান দিয়ে জাতিসংঘের হিসাব মতে গত দুই সপ্তাহে ২৯০,০০০ রোহিঙ্গা পালিয়ে গেছে। মিয়ানমারের নিরাপত্তা কর্মীদের প্রায়শই এই এলাকায় টহল দিতে দেখা গেছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

১৯৯৭ সালে আন্তর্জাতিক ট্রিটিতে নিষিদ্ধ করার পরও মিয়ানমার আর্মি বিগত কয়েক বছর থেকে নর্থ কোরিয়া ও সিরিয়ার সঙ্গে মিলে স্থলমাইন ব্যবহার করছে। গত ৮ সেপ্টেম্বরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত করে যে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে তাদের উত্তর অংশের বর্ডারে তুমব্রোর পাশে খুব ব্যস্ত দুটি রাস্তায় স্থলমাইন রোপন করেছে যেখান দিয়ে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে।

তিরানা হাসান আরো বলেন, দায়িত্ব উপেক্ষা করার চেয়ে মিয়ানমারের উচিত বর্ডার এলাকায় মানুষের নিরাপত্তা দেওয়া। শুধু মানুষকে হতাহত করার জন্য এসব স্থলমাইন ব্যবহার অবৈধ। এসব তো সাধারণ মানুষ ও যোদ্ধাদেরও পার্থক্য করতে পারেনা, কেবল হত্যা করে। জাতিসংঘ বিশেষজ্ঞদেরও উচিত রাখাইন রাজ্যে এসব বিস্তৃত সহিংসতার বিরুদ্ধে আরো বেশি তদন্ত পরিচালনা করা। এসব স্থলমাইন নিষিদ্ধ করা এবং দায়ীদের শাস্তির আওতায় আনা।

Tags: রোহিঙ্গা
Previous Post

প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মার শারীরিক অবস্থা আশঙ্কাজনক

Next Post

জন্মদিনের আনন্দে ভাসলেন এটিএম শামসুজ্জামান ও পপি

Next Post
জন্মদিনে এটিএম শামসুজ্জামান ও পপি ফুলের তোড়া হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনের আনন্দে ভাসলেন এটিএম শামসুজ্জামান ও পপি

মেয়েদের প্রিমিয়ার লিগের জন্য নিবন্ধন ও তথ্য সংগ্রহের সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ সেপ্টেম্বর থেকে মেয়েদের প্রিমিয়ার লিগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT