চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থবির হয়ে পড়েছে হিলি স্থলবন্দর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 26, জুন 2015
in অর্থনীতি
A A

প্রশাসনিক জটিলতা, ব্যবসায়ীদের হয়রানি ও আমদানি-রপ্তানিতে নানা প্রতিবন্ধকতার কারণে স্থবির হয়ে পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। সবচেয়ে নিচে নেমে এসেছে সরকারের রাজস্ব আয় ।

পণ্যবাহী ট্রাক আর মানুষের পদচারণায় কর্মচঞ্চল দিনাজপুরের হিলি স্থল বন্দর এখন স্থবির হয়ে পড়েছে। কাজ-না থাকায় অলস সময় কাটাচ্ছে কুলি-শ্রমিকরা ।

নিজেদের বেকারত্ব নিয়ে চিন্তিত শ্রমিকরা জানান সকাল থেকে বসে থেকেও কোনো কাজ জোটেনি। এভাবে চললে চরম সংকটে পড়তে হবে বলেও জানিয়েছেন তারা।

আমদানি-রপ্তানিতে নানা প্রতিবন্ধকতা, প্রশাসনিক জটিলতা ও ব্যবসায়ীদের হয়রানির কারণে ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে । কেউ কেউ অন্য বন্দর দিয়ে চালিয়ে যাচ্ছেন ব্যবসা-বানিজ্য। আমদানী বন্ধ থাকায় এ বন্দর দিয়ে পণ্য আমদানিতে নিরুৎসাহিত হচ্ছেন আমদানীকারকরা।

হিলি স্থল বন্দর সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রেজা শাহীন বলেন, আমদানিকারকরা প্রশাসন, শুল্ক, বিজিবিসহ নানা পক্ষের হয়রানিতে আমদানিকারকরা বন্দরটি এড়িয়ে চলছেন।

করের আওতামুক্ত পণ্য নিয়ে এ বন্দরে প্রতিদিন গড়ে দেড়’শ থেকে দু’শ পণ্যবাহী ট্রাক যাতায়াত করলেও আগের মতো আমদানি হচ্ছেনা তালিকাভুক্ত পণ্য সামগ্রী।

হিলি বন্দরের আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ বলেন, বেনাপোলে যে পণ্যটির জন্য ২০ টাকা শুল্ক দিতে হয় সেখানে হিলিতে দিতে ৩০ টাকা। একই দেশে দুই নিয়মে ব্যবসায়িরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরে এক’শ ৫৬ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে মাত্র ২৯ কোটি টাকা।

হিলি কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান জানান, বন্দরের অবকাঠামোর জন্য এবং আমদানিকারীরা অন্য বন্দরে সরে যাচ্ছে। দিনের পর দিন এ বন্দরে আমদানি-রপ্তানি ব্যবসা বন্ধ থাকায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরের কুলি-শ্রমিকরা।

Tags: দিনাজপুরবেনাপোলহিলি স্থল বন্দর
Previous Post

চট্টগ্রাম বিএনপি’র পুনর্গঠন শীঘ্রই

Next Post

দক্ষিণে কাজের গতি আনবে মেয়র খোকনের বাজেট

Next Post

দক্ষিণে কাজের গতি আনবে মেয়র খোকনের বাজেট

যুক্তরাষ্ট্রের আইটি খাতে জায়গা করে নিচ্ছেন বাংলাদেশীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT