চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রী নির্যাতনের মামলায় কারাগারে আওয়ামী লীগ নেতা মাজহারুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 26, জানুয়ারি 2021
in - সেমি লিড, অপরাধ
A A
আওয়ামী লীগ নেতা মাজহারুল কারাগারে, স্ত্রী নির্যাতনের মামলায় গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে মিরপুরের দারুস সালাম এলাকার মাজার রোডে তার বাসা থেকে মাজহার আনামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (দারুস সালাম) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ লাকী।

মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোফাজ্জল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আসামি মাজহারুল আনামকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে মাজহারুল আনামসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফিরোজা পারভীন।

বাকি আসামিরা হলেন- কামরুল ইসলাম, মাকসুদ আনাম, মিলি, ফুয়াদ, সাগর সরকার ও নাজমা আক্তার মুন্নি।

মামলার এজাহারে ফিরোজা পারভীন  স্বামীকে লম্পট ও চরিত্রহীন উল্লেখ করে অভিযোগ করেন। তিনি বলেন ২০০৮ সালে মাজাহারুল আনামের সঙ্গে বিয়ে হয় ফিরোজা পারভীনের। তাদের ১১ বছর বয়সী এক ছেলেও আছে। তাদের ছেলে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। বিয়ের পর ব্যবসার কথা বলে মাজাহারুল আনাম ফিরোজা পারভীনের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা এনেছিলেন। সম্প্রতি আরও ১০ লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়া হচ্ছিল এবং শারিরীক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে মামলার এজাহারে দাবি করেছে ফিরোজা পারভীন।

তিনি অভিযোগ আরও উল্লেখ করেন, যৌতুকের জন্য গত বছরের ১২ ডিসেম্বর ফিরোজা পারভীনকে মারধর করা হয়। পরবর্তী সময়ে ফিরোজা পারভীনের ভাই ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করান। আপসের উদ্দেশ্যে গত ২৫ জানুয়ারি মাজাহারুল আনামের বাসায় যান ফিরোজা। যৌতুকে টাকা না নিয়ে বাসায় ঢোকায় মাজাহারুল আনাম চুলের মুঠি ধরে ফিরোজাকে কিল ঘুষি ও লাথি মারেন। বাঁশের লাঠি দিয়েও আঘাত করা হয়। এ সময় অন্যান্য আসামিরা ফিরোজাকে মারধর করে রক্তাক্ত করে এবং তার প্রতিবন্ধী সন্তানকেও মারধর করে।এছাড়াও মামলার প্রধান আসামি মাজাহারুল আনাম তাকে হত্যার উদ্দেশ্যে মুখে বালিশ চাপা দেয়।

পরে ফিরোজার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।ফিরোজাকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।

ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনাম অস্ত্র মামলার আসামি।অবৈধ অস্ত্র থাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Previous Post

যে কারণে ভারতীয় প্রেক্ষাগৃহে আবারও এই পাঁচটি ছবি

Next Post

মুস্তাফিজ শফির কথায় গাইলেন মিজান

Next Post
মিজান গাইছেন স্টেজে, বাংলা গানের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মুস্তাফিজ শফির কথায় গাইলেন মিজান

করোনায় আক্রান্ত রিয়ালের নাচো, ফুটবল মাঠে অসুস্থ অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত রিয়ালের নাচো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT