চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর করা মামলায় সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতীয় দলের পেসার মোহাম্মদ সামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা কোহলির দলের এই পেসারকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের সময় বেধে দেয়া হয়েছে। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ রয়েছে আলিপুর আদালতের।

সামি ও তার ভাই হাসিব আহমেদের বিরুদ্ধে নির্যাতনের মামলায় আদালতে অভিযোগ করেছিলেন ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহান। তার ভিত্তিতে সোমবার শুনানি ছিল। সেখানে বিচারক বউ নির্যাতন মামলায় সামি ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

সামি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় তাকে আদালতে আত্মসমর্পণের জন্য ১৫ দিন সময় দিয়েছেন আদালত। কিন্তু তার ভাইয়ের ক্ষেত্রে সোমবার থেকেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হবে বলে জানিয়েছেন হাসিন জাহানের আইনজীবী।

এর আগে সামি সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ করেন তার স্ত্রী হাসিন জাহান। ফেসবুকে একাধিক পোস্ট করে হাসিন দাবি করেন, সামির একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, তাকে মানসিক ও শারীরিক অত্যাচারও করেন সামি।

সব অস্বীকার করে টুইটারে সামি লেখেন, ‘আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে, তা একেবারেই মিথ্যা, বানোয়াট। এটা আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।’

সামির স্ত্রী তার বক্তব্যের সমর্থনে একাধিক ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসিন জানান, ‘যা কিছু জানিয়েছি তা কোনো হিমশৈল্যের চূঁড়া মাত্র। সামির কাণ্ডকারখানা আরও নোংরা। একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে ওর।’

হাসিন জাহানের দাবি তিনি সামির একাধিক সম্পর্কের কথা জেনেছেন একটি ফোন থেকে। ওই ফোন তিনি পেয়েছেন সামির গাড়িতে। ফোনটি ২০১৪ সালে সামিকে উপহার দিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস।

শুধুমাত্র অভিযোগই নয়, ভারতের এই স্পিড স্টারের বিরুদ্ধে তখন আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলেছিলেন হাসিন। তার দাবি, সামির মা ও ভাই তাকে গালিগালাজ করেন। এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন। গত সাউথ আফ্রিকা সফর থেকে ফিরে একবার তাকে মারধরও করেছেন সামি।

পরে বিভিন্ন ইস্যুতে সামির বিরুদ্ধে মামলা করেন হাসিন। সেই মামলায়ই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল।

Tags: ভারতীয় ক্রিকেটমোহাম্মদ সামিলিড স্পোর্টসহাসিন জাহান
Previous Post

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ কেন গোবর কাঠি তৈরিতে ব্যস্ত?

Next Post

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী

Next Post
Minister for Defence Senator the Hon Marise Payne

বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী

ফিফার সেরা তিনেও মেসি-রোনালদো-ফন ডাইক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT