চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাড়ে ছয় হাজার টাকায় সেপটিক ট্যাংকে স্ত্রীর লাশ গুম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 11, জানুয়ারি 2019
in অপরাধ
A A

সেপটিক ট্যাংকে স্ত্রী আফরোজা বেগমের লাশ গুম করতে দুই বন্ধুকে ছয় হাজার টাকা দিয়েছিল পাষণ্ড স্বামী শাহজাহান মিয়া । পরে সেপটিক ট্যাংক থেকে ওই লাশ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে রাজধানীর ডেমরা থেকে স্বামী শাহজাহান মিয়াসহ তিন জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ১)।

শুক্রবার কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব জানান র‍‍্যাব ১ এর কমান্ডিং অফিসার (সিও) সারোয়ার বিন কাশেম।

সারোয়ার বিন কাশেম বলেন, গত ৩ তারিখে গাজীপুর ভাওরাইদ উত্তর পাড়া এলাকায়, পারিবারিক কলহের জেরে স্ত্রী আফরোজা বেগম (২৬) কে শ্বাসরোধ করে হত্যা করে শাহজাহান মিয়া। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বন্ধুদের সাড়ে ৬ হাজার টাকা দিয়ে সেপটিক ট্যাংকে তার স্ত্রীর লাশ ফেলে দেন।

শাহজাহান তার এক বন্ধু খোকনকে ৪ হাজার ও মুকুলকে ২ হাজার ৫০০ টাকা দিলে তারা সেপটিক ট্যাংকে লাশ ফেলে দেয়।

বিষয়টি জানাজানি হয়ে গেলে, শাহজাহান আত্মগোপনে চলে যায়। এ ঘটনার শুরু থেকে গোয়েন্দা নজরদারি চালায় র‍্যাব। বৃহস্পতিবার রাতে ডেমরায় এলাকা থেকে শাজাহানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিকল্পিত হত্যার কথা স্বীকার করেছে শাহজাহান।

সারোয়ার বিন কাশেম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, দীর্ঘ ৮ বছর আগে ভিকটিম আফরোজার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাঝখানে ২০১৬ সালে তার স্ত্রী সৌদি আরব যায় এবং ৬ মাস আগে দেশে ফিরে আসে। তারপর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ তৈরি হয়।

গত ৩ জানুয়ারি পূর্ব ঘটনার জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শাহজাহান মিয়া রাগের বশবর্তী হয়ে স্ত্রী আফরোজা গলা টিপে হত্যা করে। হত্যার পর লাশ খাটের নিচে রেখে দেয় শাহজাহান।

Tags: লাশসেপটিক ট্যাংকসেমি লিড
Previous Post

বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে দরকার স্বচ্ছতা ও জাতীয় পরিকল্পনা

Next Post

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন, দেড় ঘন্টা পর যানচলাচল শুরু

Next Post
বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে আগুন, দেড় ঘন্টা পর যানচলাচল শুরু

মঞ্চ মাতালের ফেরদৌস-পূর্ণিমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT