চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর আঙুলে নেইলপলিশ, আক্রমণ ইরফানকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 19, জুলাই 2017
in স্পোর্টস
A A
স্ত্রীর সঙ্গে তোলা ইরফানের সেই সেলফি

স্ত্রীর সঙ্গে তোলা ইরফানের সেই সেলফি

নেহাত শখের বশেই স্ত্রীর সঙ্গে একটি সেলফি তুলেছিলেন ইরফান পাঠান। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। যা অযাচিত এক বিভ্রাটের মাঝে ঠেলে দিয়েছে এই ভারতীয় ক্রিকেটারকে। পাঠান ভাইদের ছোটজনের পোস্ট করা ওই ছবিতে একদল মন্তব্যকারী ইসলাম বিরোধী পোস্ট বলে হামলে পড়েছে।

ইরফানের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সেলফি তোলার সময় দুষ্টুমি করে আঙুলে মুখ ঢাকছেন ভারতীয় পেসারের স্ত্রী সাফা বেগ। এসময় মুখের আংশিক উন্মুক্ত ছিল এক সময়ের সুপরিচিত মডেল সাফার। আঙুলে ছিল নেইলপলিশ।

সেটা দেখেই একজনের কট্টর মন্তব্য, ‘একজন প্রকৃত মুসলিমের স্ত্রী কখনোই এভাবে নিজেকে তুলে ধরেন না। আর যদি সে পাঠান হয়ে থাকে তাহলে তো কথাই নেই।’

সাফার হাতে নেইলপলিশ দেখে একজন ইরফানকে পরামর্শ দিয়েছেন, ‘জনাব, নেইলপলিশ নয়, বেগমকে বলুন হাতে মেহেদী লাগাতে।’

শখের বশে তোলা সেলফিকে ঘিরে অযাচিত এসব মন্তব্যের কোন জবাব দেননি ইরফান। ভারতীয় ক্রিকেটারকে ঘিরে এ ধরনের বিতর্ক অবশ্য প্রথম নয়। কয়েক মাস আগে গাউন পরা স্ত্রীর ছবি পোস্ট দিয়ে আরেক পেসার মোহাম্মদ সামিকেও অযাচিত মন্তব্যের মুখোমুখি হতে হয়।

Tags: ইরফান পাঠান
Previous Post

সাগরে নিম্নচাপ: ৬ জেলে নিখোঁজ

Next Post

কোনো দলকে ক্ষমতায় আনার ক্ষমতা ইসির নেই: ওবায়দুল কাদের

Next Post

কোনো দলকে ক্ষমতায় আনার ক্ষমতা ইসির নেই: ওবায়দুল কাদের

তানিয়া আহমেদ ও এস আই টুটুল

বিবাহবার্ষিকী উদযাপন করেন না টুটুল ও তানিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT