চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীদের নামে অবৈধ সম্পদ: ব্যবস্থা নিবে দুদক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:09 অপরাহ্ন 08, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

দুর্নীতিবাজরা অবৈধ পথে অর্জিত সম্পদ যাতে তাদের স্ত্রীদের নামে রাখতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালায়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের এ কথা জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নতুন বছরে দুদকের পরিকল্পনা কি জানতে চাইলে তিনি বলেন, দুদক পাঁচ বছরের যে পরিকল্পনা নিয়েছে ২০১৮ সাল হলো তার দ্বিতীয় বছর। ২০৩০ সালে জাপান ও চীনসহ কয়েকটি দেশে প্রায় ২৭ কোটি জনশক্তি লাগবে। ওই সময় বাংলাদেশের জনশক্তি ১৮ শতাংশ উদ্বৃত থাকবে। এই জনশক্তিকে উপযুক্ত শিক্ষিত করেই বিদেশে পাঠাতে হবে। তাই শিক্ষাখাতে যেন কোনোভাবেই দুর্নীতি না হয় সেদিকে নজর থাকবে। এ বিষয়ে দুদক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

‘এছাড়া এ বছর বড় বড় ২৫টি খাতে যেন দুর্নীতি বা অপচয় না হয় সে বিষয়েও পদক্ষেপ নেয়া হবে। এসব খাতে দৃশ্যমান কিছু করা হবে। যাতে সবাই বুঝতে পারে দুর্নীতির বিরুদ্ধে দেশে শাস্তি আছে।’

এ সময় স্বপ্রণোদিত হয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুঃখের সাথে লক্ষ্য করছি যে, অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে প্রায় ১০টি মামলায় মূলত যারা আসামি হওয়ার কথা, সেখানে তাদের স্ত্রীরাও আসামি হয়ে যাচ্ছে। কিন্তু সেসব স্ত্রীদের সম্পদের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা সম্পদের বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারে না। এটা এক ধরনের সামাজিকব্যাধী হয়ে যাচ্ছে। তাই এ বছরেই উদ্যোগ নেয়া হবে যাতে অবৈধ সম্পদ অর্জনকারীরা তাদের স্ত্রীদের নামে সম্পদ রাখতে না পারে। এ জন্য দেশব্যাপী ক্যাম্পেইন করা হবে।

‘চলতি বছরে প্রকৌশলখাতের টেন্ডারে যেন কোনো প্রকার দুর্নীতি না হয় সে বিষয়েও নজর থাকবে। কারণ বাজেটের সিংহভাগই যায় প্রকৌশল খাতে। তা এসব খাতের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করা হবে। তাদের সমন্বয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।’

বড় বড় প্রকল্পে দুর্নীতি প্রতিরোধে দুদকের কী ভূমিকা থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে তথা কেবিনেট ডিভিশনকে বলেছিলাম তারা চাইলে সহায়তা করা হবে। কিন্তু সরকার থেকে এ বিষয়ে কোনো সাড়া পাইনি।

সরকার না চাইলেও দুদক স্বপ্রণোদিত হয়ে এসব বড় প্রকল্পের দুর্নীতি দমনে কোনো উদ্যোগ নিবে কি না জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, হ্যাঁ। কিছু কিছু ক্ষেত্রে তো দুদক স্ব-উদ্যোগে কাজ করছে এবং করবে।

তদন্তে থাকা ব্যাসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুর বিরুদ্ধে কবে নাগাদ চার্জশীট দেয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর জন্য অপেক্ষা করতে হবে। তবে যারা তদন্ত করছেন তারা বিষয়টি ভাল বলতে পারবেন।

ব্যাংকিং খাতে ধসসহ নানা কেলেঙ্কারি বাড়ছে, এক্ষেত্রে দুদক কী ভূমিকা নিচ্ছে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, নো নো। এটা সঠিক নয়। ব্যাংকিং খাতে কেলেঙ্কারি হচ্ছে না এখন। বরং কমছে। এ খাতে সুশাসন শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে। কারণ ব্যাংকিং খাতে ১৬ শতাংশ ক্রেডিট গ্রোথ হয়েছে।

তাহলে একের পর এক অনিয়ম বের হয়ে আসছে কেন জানতে চাইলে তিনি বলেন, যেখানে নিয়ম আছে, সেখানে অনিয়মও থাকবে। আর সে জন্যই দুদকের মতো সংস্থার সৃষ্টি।

কিন্তু সুশাসন থাকলে ব্যাংকগুলো গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না কেন- এমন প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ জবাব দেন, লেন, ব্যাংকখাতে ক্রেডিট গ্রোথ কেন হচ্ছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক ভাল বলতে পারে। কিন্তু আমার মনে হয় সুশাসনের ফলেও এটা হতে পারে।

অনেক অবৈধ সম্পদ অর্জনকারীও আগামী নির্বাচনে অংশ নিবে বলে আভাস পাওয়া যাচ্ছে, এক্ষেত্রে দুদকের কোনো ভূমিকা থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিবেন, তাদের সম্পদের সঠিক তথ্য দিতে হবে।

তবে এক্ষেত্রে দুদক স্বপ্রণোদিত হয়ে কিছু করবে না বলে জানান দুদক চেয়ারম্যান।

Tags: দুদকদুর্নীতি দমন কমিশন
Previous Post

মডেল হওয়ার স্বপ্নে বিভোর ঈশানা!

Next Post

চমক নিয়ে আসছে ১৪৬ ইঞ্চির জায়ান্ট টেলিভিশন ‘দ্য ওয়াল’

Next Post

চমক নিয়ে আসছে ১৪৬ ইঞ্চির জায়ান্ট টেলিভিশন 'দ্য ওয়াল'

আফগানিস্তানের কাছেও হারল সাইফ-পিনাকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT