চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকস-হোল্ডার জমল লড়াই, উইন্ডিজের লিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 পূর্বাহ্ন 11, জুলাই 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্টোকসের জয় উদযাপন, ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

অধিনায়ক জেসন হোল্ডারের ক্যারিয়ারসেরা ৬ উইকেটে সাউদাম্পটন টেস্টে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ বেন স্টোকসের ইংল্যান্ডকে দুইশর পরপরই আটকে দিয়েছিল। পরে নিজেরা তিনশ পেরনো সংগ্রহ এনে শতরানের বেশি লিড নিয়েছে।

সিরিজের প্রথম টেস্টে শুক্রবার তৃতীয় দিনে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৩১৮ রান তুলেছে উইন্ডিজ। তার আগে প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট করে দিয়েছিল স্বাগতিকদের। সফরকারীরা তুলে নিয়েছে ১১৪ রানের সুবিধাজনক লিড।

উইন্ডিজ ১ উইকেটে ৫৭ রানে দিন শুরু করেছিল। ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ২০ ও শাই হোপ ৩ রানে ছিলেন। হোপ ১৬ রানে আটকে গেলেও দলীয় ইনিংস সেরা ৬৫ রান তুলে থামেন ব্র্যাথওয়েট।

আরেকটি দর্শকবিহীন দিনে সামারাহ ব্রুকস ৩৯, রোস্টন চেজ ৪৭, জার্মেইন ব্লেকউড ১২, শেন ডওরিচ ৬১, আলঝারি যোসেপ ১৮ রান করে অবদান রাখেন। দারুণ বোলিং করা হোল্ডার ৫ রানের বেশি দিতে পারেননি।

হোল্ডার ৪২ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছিলেন। তার প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকসও কম গেলেন না, নিয়েছেন ৪৯ রানে ৪ উইকেট। জেমস অ্যান্ডারসন ৩টি ও ডম বেস ২টি করে উইকেট ঝুলিতে পুরেছেন।

ব্যাটে দুই লাইফে ৪৩ করা স্টোকসকে যেমন ফিরিয়েছিলেন হোল্ডার, এদিন ৫ রান তোলা হোল্ডারকে ফিরিয়ে শোধ তুলেছেন স্টোকস। বিশ্বের সেরা দুই টেস্ট অলরাউন্ডারের লড়াইটা বেশ জমে উঠেছে সাউদাম্পটনে।

দিনের শেষদিকে সাবধানী ব্যাটিং করে ১০ ওভারে ১৫ রান তুলে কোনো উইকেট না হারিয়ে শেষ করেছে ইংল্যান্ড। ররি বার্নস ১০ ও ডম সিবলি ৫ রানে শনিবারের লড়াই শুরু করবেন।

Tags: লিড স্পোর্টসস্টোকসহোল্ডার
Previous Post

সপরিবারে করোনায় আক্রান্ত চিত্রনায়িকা তমা মির্জা

Next Post

শিরোপা দেখছে জিদানের রিয়াল

Next Post
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা দেখছে জিদানের রিয়াল

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঝুঁকিপূর্ণ ১৩ দেশ থেকে ইতালি ভ্রমণ নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT