চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের ‘ঋণ শোধের’ ম্যাচে সমতায় ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 অপরাহ্ন 28, ফেব্রুয়ারি 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ খেলতে পারেননি বেন স্টোকস। তার অনুপস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বাজেভাবে সিরিজ হারে ইংল্যান্ড। মারামারিতে জড়িয়ে নিজের দোষে অ্যাশেজ খেলতে না পারায় দলের কাছে স্টোকস ‘ঋণী’ বলে মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

অ্যাশেজের পর ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি স্টোকস। তার মাঠে নামা হয়নি ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজেও। অজিদের বিপক্ষে ওয়ানডে জিতলেও টি-টুয়েন্টি সিরিজে মাত্র একটি ম্যাচে জয়ের মুখ দেখে ইংল্যান্ড।

অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন স্টোকস। কিন্তু প্রথম ম্যাচে দলের জন্য কিছুই করতে পারেননি। দলও হেরেছে কিউইদের। তবে স্টিভ ওয়াহ’র কথা অনুযায়ী দ্বিতীয় ম্যাচেই নিজের ‘ঋণ শোধ’ করলেন ইংলিশ ‘ব্যাড বয়’। আর তাতেই সিরিজে সমতায় ফিরল তার দল। স্টোকসের অলরাউন্ড পারফরম্যান্সে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতা বিরাজ করছে।

বল হাতে সফলতার পর ব্যাটে পুরনো চেহারায় পাওয়া গেল স্টোকসকে। ৭৪ বলে সাতটি চার ও এক ছক্কায় ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। পরে ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তারই হাতে।

মূর্তিকারিগর

ইয়ন মরগানের সঙ্গে স্টোকসের ৮৮ রানের জুটিই ম্যাচের ভিত গড়ে ইংল্যান্ডের। মরগান আউট হন ৬২ রান করে। ৩৭ রান করেন জনি বেয়ারস্টো। আর ২০ বলে ৩৬ রানের ঝড় তুলে স্টোকসের সঙ্গে অপরাজিত থাকেন জস বাটলার। চার ব্যাটসম্যানের দাপটে মাত্র ৩৭.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ইংলিশদের বোলিং তোপে একসময় ৮২ রানেই ৫ উইকেট হারায় কিউইরা। সেখান থেকে দলকে ২০০’র বেশি স্কোর এনে দেন ওপেনার মার্টিন গাপটিল (৫০), কলিন ডি গ্র্যান্ডহোমে (৩৮) ও স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার (৬৩*) । বাকি ব্যাটসম্যানদের কেউই বলার মত স্কোর করতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস, মঈন আলী ও স্টোকস দুটি করে উইকেট নেন। বলের পাশাপাশি ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন স্টোকস। দুটি রানআউট করেন তিনি।

Tags: স্টোকস
Previous Post

মুক্তিযোদ্ধা-পপগুরু আজম খান, ভোলা কি যায়!

Next Post

নর্থ কোরিয়ার বিরুদ্ধে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির রসদ পাঠানোর অভিযোগ

Next Post
সিরিয়া-রাসায়নিক অস্ত্র-নর্থ কোরিয়া

নর্থ কোরিয়ার বিরুদ্ধে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র তৈরির রসদ পাঠানোর অভিযোগ

মৃত্যুতেও মামার সঙ্গী আদরের ভাগ্নে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT