চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টেনটিং-বাইপাসের অপেক্ষায় জলজট-যানজটের ঢাকা

রোকসানা আমিন by রোকসানা আমিন
8:56 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2015
in পরিবেশ
A A

রাজধানীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক অঙ্গীকার থেকে সরকারকে অবিলম্বে জলজট ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদসহ দেশের বিশিষ্টজনরা। আর জলজট নিরসনে দখল হওয়া খাল পুনরুদ্ধার এবং সুয়ারেজ  ও ড্রেনেজ সিস্টেম কার্যকর করতে সব সেবা প্রতিষ্ঠানকে সমন্বিত উদ্যোগে কাজ করতে বলেছেন দুই মেয়র। 

এক কোটি ২০ লাখ মানুষের বাস রাজধানী ঢাকায়। প্রতি বর্গ কিলোমিটারে বাস করে ৪০ হাজার মানুষ। নগরীর বেহাল দশার সর্বশেষ রূপ দেখা গেছে সেপ্টেম্বরের ১ তারিখ। সামান্য বৃষ্টিতেই জলজট আর যানজটে নাকাল ছিলো নগরবাসী।

জলজট যানজটে বিপন্ন ঢাকার ভবিষ্যৎ নিয়ে প্রথম আলোর গোলটেবিলে দুই মেয়রের উপস্থিতিতে রাজধানীর ভবিষ্যৎ নিয়ে উঠে আসে বেশকিছু পরামর্শ।

দ্রুত ব্যবস্থা না নিলে ১ সেপ্টেম্বরের চেয়ে আরও বড় ধাক্কা আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। 

ক্যাপিটাল রিজিওনের জন্য একটা ব্যবস্থা থাকতে হবে মন্তব্য করে সেন্টার ফর আরবান স্টাডিজ এর সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম  বলেন, ড্রেনেজ-যানজট-বাঁধ বিষয়ক দশ-বারোটা বা পনেরোটা ছোট ছোট এডভাইজারি কমিটি করা প্রয়োজন। 

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এর সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন বলেন, প্রথমবার স্বীকার হলাম বলে ‘স্টেনটিং’ করতে বলছি, দ্বিতীয় হলে বাইপাস করার ব্যবস্থা করতে হবে।

ঢাকা শহরকে বসবাসের অযোগ্য বলা হলেও উচ্চপর্যায়ে  রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করে বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য কোনো রাজনৈতিক প্রতিজ্ঞা নেই। ঢাকা শহরে এমন একটা নেতা খুঁজে পাওয়া যায় না যে বলবে যে ঢাকা শহরে কিভাবে জলাশয় রক্ষা করতে হয়, ড্রেনেজ করতে হয়। 

ওয়াসার সমালোচনা করে রিজওয়ানা হাসান বলেন, ৪৪ বছর পরে ওয়াসা এসে বলবে মাত্র ২২ শতাংশ কাভারেজ দিতে পারি। তাহলে এটা ধরে রাখার তোমার যোগ্যতা কি আছে? 

হাতিরঝিল প্রকল্প পরামর্শক অধ্যাপক মজিবুর রহমান বলেন, আমার ড্রেনেজ ব্যবস্থাকে যদি সচল রাখতে হয় তাহলে আমার ডাউনস্ট্রিমে যেমন জলাশয়গুলো মুক্ত রাখতে হবে, একইভাবে শহরের ভেতরে যেসব রাস্তায় আমার ড্রেনেজ লাইনগুলো করা হয়েছে, সেখানে বৃষ্টির পানিটা ঢোকার জন্য ক্যাচ বেসিনগুলো ফাংশনাল থাকতে হবে। 

বলা হয়, রাজধানী দেখভালের দায়িত্ব ১১ থেকে ১৪টি সংস্থার ওপর ন্যস্ত থাকলেও সমন্বয় সেই। ঢাকার দুই মেয়রও স্বীকার করলেন সমন্বয়হীনতার কথা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন,  খাল উদ্ধার করতেই হবে।  সরকারকে তার প্রশাসন, ডিসি অফিস, রাজউক এর কাজে সমন্বয় আনতে হবে বলে দাবি জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন,  ঢাকা শহরের সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনতিবিলম্বে একটা সহযোগিতা দরকার। একটা সমন্বিত কর্তৃপক্ষের মাধমে আমাদের কাজটা শুরু করতে হবে।

রাজধানীকে তিলোত্তমা রূপ দিতে ঢাকার ড্রেনেজ সিস্টেম নিয়ে ২০১৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত ঢাকা স্ট্রাকচারাল প্ল্যান এর খসড়া করেছে রাজউক। গোলটেবিল আলোচনায় জানানো হয়, খসড়াটি খুব শিগগিরই পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট সকলের মতামত নেওয়া হবে।

Tags: জলজটঢাকাযানজট
Previous Post

এলাকায় গিয়ে মন্ত্রীরা কোন্দল সৃষ্টি করেন: ওবায়দুল কাদের

Next Post

হজ অব্যবস্থাপনায় তদন্ত দাবি এজেন্সিদের, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

Next Post

হজ অব্যবস্থাপনায় তদন্ত দাবি এজেন্সিদের, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর

উন্নয়নের পাসওয়ার্ড শ্লোগানে ইন্টারনেট সপ্তাহ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT