চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টুডিও ৪৮’-এর দিনব্যাপী আর্ট ক্যাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2019
in বিনোদন
A A

‘স্টুডিও ৪৮’-এর ৯ বছরের পথচলাকে স্মরণ করে হয়ে গেলো দিনব্যাপী আর্ট ক্যাম্প। ‘Hope and Love, Love and Hope’ শিরোনামের এই ক্যাম্প স্টুডিওতে অংশ নেন নবীন প্রবীণ মিলিয়ে অন্তত ২০ জন শিল্পী।

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বছিলা ব্রিজ সংলগ্ন বুড়িগঙ্গার তীরে ‘স্টুডিও ৪৮’ এর নিজস্ব স্টুডিওতে শিল্পীরা সৃজন আনন্দে মেতে থাকেন। যার যার নিজস্ব ধারা ও স্টাইলে শিল্পীরা সকলেই ২ টা করে ছবি আঁকেন। কারো ছবিতে শরতের কাশ, দেবী দুর্গা বা বাংলার চিরন্তন রূপ যেমন এসেছে তেমনি এসেছে সমসাময়িক সময়ের যন্ত্রণা, নারীর একান্ত জগতে মানবাকৃতি কিংবা নান্দনিক রেখা ও রঙের বিমূর্ত বিন্যাস।

মূলত জলরং এবং এক্রিলিকের মাধ্যমে সব ছবি আঁকা হয়েছে। মাঝে মাঝে চা বিরতিতে শিল্পীরা নিজেদের কাজের অভিজ্ঞতা এবং শিল্পভাবনা বিনিময় করেছেন। নবীন প্রবীণের ভাব বিনিময়, আলাপচারিতা এবং আড্ডায় আড্ডায় বিকেল নামে বুড়িগঙ্গার তীরে। এর মধ্যে সকলের আঁকা শেষ হয়ে গেলে নৌকা ভ্রমনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দিনব্যাপী আর্ট ক্যাম্প এর।

ক্যাম্পে আঁকা সবগুলো ছবি ৪ অক্টোবর ‘স্টুডিও ৪৮’-এর গ্যালারিতে একটি দলীয় প্রদর্শনী আয়োজিত হবে। ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন শিল্পী রশিদ আমিন, আলপ্তগিন তুষার, রাশেদ হুদা, অনুকুল মজুমদার, ময়েজুদ্দিন লিটন, রাশেদ সুখন, তারেক আমিন, নাজমুন নাহার কেয়া, সৌরভ চৌধুরী, মানিক বনিক, শ্রীকান্ত রায়, তর্পণ পাল, ফাহমিদা এনাম কাকলি, মঞ্জুর রশিদ, খালেকুজ্জামান শিমুল, নাইম জামান, তাজরিয়ান তাবাসসুম ও কাব্য কারিম।

Tags: আর্ট ক্যাম্পকাব্য কারিমলিড বিনোদন
Previous Post

ক্রিকেটার থেকে যেভাবে গায়ক হলেন আরেফিন রুমি

Next Post

পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করছি: জি.এম. কাদের

Next Post

পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেয়ার জন্য কাজ করছি: জি.এম. কাদের

ফাইল ফটো

মির্জা ফখরুল না ‘মিথ্যা ফখরুল’: হাছান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT