চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টিল কারখানায় তরল লোহার স্ফুলিঙ্গে দগ্ধ শ্রমিকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, গাজীপুর, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন এর আধুনিক অফিস ভবন, উঁচু ও বিশাল কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরের টঙ্গীতে একটি স্টিল কারখানায় তরল লোহায় দগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।

শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দুলাল শেখ (২৫) নামে এই শ্রমিক মারা যান। তার ৯০ শতাংশ শরীর পুড়ে যায়।

আহত বাকিদের মধ্যে ৯০ শতাংশ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), ৫০ শতাংশ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। এছাড়াও আরেক দগ্ধ শ্রমিক আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার ভোর চারটায় মিলগেট এলাকার একটি স্টিল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার ভোর চারটার দিকে লোহা পোড়ানোর সময় আগুনের স্ফুলিঙ্গ ছিটে তাদের শরীরে লাগে। সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। বাদীপক্ষ উপস্থিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাক্তারের বরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন চিকিৎসাধীন মোজাম্মেল, নিলয় ও রিপনের অবস্থা আশঙ্কাজনক।

Tags: শ্রমিকের মৃত্যু
Previous Post

করোনাভাইরাস: ৮ হাজার ৮শ’ শিশুকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার কমে ১১.৯৬

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার কমে ১১.৯৬

শিমুলিয়া ঘাটে পদ্মার ভাঙনে সীমিত পরিসরে চলছে ফেরি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া ঘাটে পদ্মার ভাঙনে সীমিত পরিসরে চলছে ফেরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT