চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্র সপ্তাহ: ইমপ্রেসের দুই ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 05, নভেম্বর 2020
in বিনোদন
A A
স্টার সিনেপ্লেক্সে বাংলা চলচ্চিত্র সপ্তাহের ছবি, ইমপ্রেসের দুই ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বরাবরই মানসম্মত বাংলা ছবির পৃষ্ঠপোষকতায় এগিয়ে স্টার সিনেপ্লেক্স। হলবিমুখ মধ্যবিত্ত শ্রেণি রাজধানী শহরে সিনেপ্লেক্সের বদৌলতেই আবারও সিনেমা হলে এসে সিনেমা দেখতে শুরু করে। দর্শককে আরো ব্যাপকভাবে চলচ্চিত্রমুখী করতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ হাতে নেন কর্তৃপক্ষ।

তারই ধারাবাহিকতায় এবার ৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি বৃহস্পতিবার (১২ নভেম্বর)।

সাত দিনে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখাতে দেখানো হবে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া ব্যবসাসফল ও প্রশংসিত ৮টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত দুই ছবি ‘কমলা রকেট’ ও ‘কৃষ্ণপক্ষ’।

বাংলা সিনেমা সপ্তাহের বিভিন্ন ছবি ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ এরমধ্যে ৬ নভেম্বর সীমান্ত সম্ভার, ১০ নভেম্বর এসকেএস টাওয়ার এবং ১১ নভেম্বর বসুন্ধরা সিনেপ্লেক্সে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’র তিনটি করে শো দেখতে পারবেন দর্শক। এছাড়া ৯ ও ১২ নভেম্বর সীমান্ত সম্ভার ও এসকেএস টাওয়ারে নূর ইমরান মিঠু পরিচালিত ‘কমলা রকেট’ এর তিনটি শো দেখানো হবে।

এছাড়াও বাকি ছবিগুলো হলো, আয়নাবাজি, দেবী, ঢাকা অ্যাটাক, শিকারি ও ন ডরাই।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, মানসম্মত বাংলা সিনেমার প্রচার ও প্রসারে সব সময়ই আন্তরিক স্টার সিনেপ্লেক্স। বাংলা সিনেমার প্রতি সাধারণ দর্শকের আগ্রহ জাগিয়ে তুলতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেই। সপ্তাহব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনের এবারের উদ্যোগটিও তেমনি।

বাংলা সিনেমা সপ্তাহের শিডিউল, বিভিন্ন দিন ও সময়ের ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, বসুন্ধরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স ছাড়াও সপ্তাহব্যাপী সীমান্ত সম্ভার ও মহাখালির এসকে টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সের শাখা দুটিতেও বাংলা ছবি উপভোগ করতে পারবেন দর্শক।

করোনা পরিস্থিতি বিবেচনায় ‘বাংলা চলচ্চিত্র সপ্তাহ’ অনুষ্ঠিত হলেও স্বাস্থ্যবিধি অনুযায়ি যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে মাল্টিপ্লেক্সটি। প্রতিটি হলের আসন সংখ্যার ৫০ শতাংশ টিকেট বিক্রি করা হবে। টিকেট ক্রয়ের ক্ষেত্রে নগদ অর্থ লেনদেন না করে অনলাইনে টিকেট নেয়াকে উৎসাহিত করছে তারা।

Tags: আয়নাবাজিঊনপঞ্চাশ বাতাসকমলা রকেটকৃষ্ণপক্ষঢাকা অ্যাটাকদেবীন ডরাইলিড বিনোদনশিকারিসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

‘নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ গণতন্ত্রের প্রতি মার্কিন জনগণের বিশ্বাসে আঘাত’

Next Post

ক্লাব সতীর্থদের পাত্তা দেন না রোনালদো!

Next Post
ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল খেলছেন, পরিধান করেছেন জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব সতীর্থদের পাত্তা দেন না রোনালদো!

Donald Trump at a rally with American flag backdrop, making a fist gesture. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প বিজয়ী হবেন, ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT