চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাঁচার প্রথম শো থেকেই দর্শকদের আগ্রহ

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
3:59 অপরাহ্ন 22, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
খাঁচা ছবির অভিনয় শিল্পীরা

রাজধানী ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনাপ্লেক্সে আজ শুক্রবার মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। ছবিটির প্রথম শো হয় সকাল ১১:২০ মিনিট থেকে।

দুই ঘন্টার এই ছবিটি দেখতে দর্শকদের আগ্রহের কোনো কমতি ছিল না। তাইতো অনেকে পরিবার বা সঙ্গীকে সাথে নিয়ে এসেছেন ছবি দেখতে। তাদের একজন হলেন ব্যাংকার সেলিম আহমেদ। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে সাথে নিয়ে এসেছি ‘খাঁচা’ ছবি দেখতে। আশা করছি আমরা ছবিটি উপভোগ করবো।’

ছবি দেখে হল থেকে বের হবার সময় দর্শকদের অনেকে ছবি নিয়ে মন্তব্য করেন। তাদের কথায়, ‘খাঁচা ছবিটি শুধু ১৯৪৭ সাল বা তার পরবর্তী সময়গুলোকে ধারণ করে তা-ই নয়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের সাথে আমরা ছবিটির মিল খুঁজে পাই।’ এসময় তারা রোহিঙ্গা ইস্যু এবং সিরিয়া সংকটের কথা তুলে ধরেন। সবকিছুতেই বড় ধরণের অভিবাসন ঘটছে বলে তারা বলেন।

স্টার সিনাপ্লেক্সে খাঁচার শুভমুক্তি
স্টার সিনাপ্লেক্সে ‘খাঁচা’ ছবি দেখতে দর্শকদের ভীড়

১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে ছবিটি নির্মান করা হয়েছে। যাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প।  অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়। ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

খাঁচা ছবির দৃশ্যে আজাদ আবুল কালাম ও জয়া আহসান
খাঁচা ছবির দৃশ্যে আজাদ আবুল কালাম ও জয়া আহসান

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে। ছবিটি প্রসঙ্গে পরিচালক আকরাম খান বলেন, ‘সরাসরি রাজনীতি নয়, বরং রাজনৈতিক প্রভাব নিয়ে ছবিটি নির্মিত।’

আজ ২২ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার স্টার সিনাপ্লেক্সসহ দেশের মোট ছয়টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘খাঁচা’।

‘খাঁচা’ ছবির ট্রেলার

ছবি: সাকিব-উল-ইসলাম

Tags: খাঁচা ছবি
Previous Post

রাশিয়ার ৩০০০ রাজনৈতিক বিজ্ঞাপন মার্কিন তদন্তদলকে দেবে ফেসবুক

Next Post

পানি গবেষণায় বৈশ্বিক তহবিল গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পানি গবেষণায় বৈশ্বিক তহবিল গঠনে প্রধানমন্ত্রীর আহ্বান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যপ্রযুক্তির ব্যবহারে অর্জিত হবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT