চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার প্লাস অ্যাওয়ার্ড পেলেন সুবর্ণা নওয়াদীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 30, জানুয়ারি 2021
in শিল্প সাহিত্য
A A
সুবর্ণা নওয়াদী স্টার প্লাস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, অন্যরা পাশে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৯ জানুয়ারি) জমকালো আয়োজনে হোটেল সোনারগাঁওয়ে হয়ে গেল ‘স্টার প্লাস কমিউনিকেশন অ্যাওয়ার্ড ২০২১’। এবছর বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছে সংস্কৃতি অঙ্গনের ১৪ জন ব্যক্তিত্ব। এবছর শিক্ষা ও সংস্কৃতি বিভাগে পুরস্কৃত হয়েছেন সুবর্ণা নওয়াদীর।

পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি জানিয়ে সুবর্ণা বলেন, আমি ভীষণ কৃতজ্ঞ স্টার প্লাস কমিউনিকেশন এবং দর্শকদের প্রতি। দর্শকের ভালোবাসাতেই আজকের আমি। তাই সবসময় চেষ্টা করবো ভালো কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসা অর্জনের। এই সম্মাননা নিঃসন্দেহে আমার জন্য দারুণ অনুপ্রেরণার।

ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা সুবর্ণার। প্রতিভার সাক্ষর রেখে বহু পুরস্কার ও সম্মানাও অর্জন করেছেন তিনি। এরমধ্যে এটিএন তারকাদের তারকা ২০০৬, বাবিসাস অ্যাওয়ার্ড, জাতীয় শিশু পুরস্কার ও বিশ্ব সাহিত্য পুরস্কার উল্লেখযোগ্য। এছাড়াও তিনি ইউনিসেফ এর সাবেক শুভেচ্ছাদূত (শিশু)। শিশুশিল্পী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন বাংলাদেশ বেতারে।

অনুষ্ঠান উপস্থাপক হিসেবে দেশের একাধিক বেসরকারি টেলিভিশনে কাজ করেছেন সুবর্ণা। বর্তমানে চ্যানেল আইয়ে কাজ করছেন তিনি।

সুবর্ণা নওয়াদী স্টার প্লাস অ্যাওয়ার্ড গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
পুরস্কার হাতে সুবর্ণা

১৪ বছরের বেশি সময় ধরে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করছেন সুবর্ণা। একদিকে উপস্থাপনা এবং সেইসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় মেধার প্রমাণ করেছেন। ২০০৬ সালে এটিএন বাংলার রিয়ালিটি শো ‘তারকাদের তারকা’ মাধ্যমে টেলিভিশনে কাজ করা শুরু করেন তিনি।

মেধাবী সুবর্ণা ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজিতে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে শান্ত- মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে তিনি মালেশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন।

Tags: গানবাংলাদেশ বেতারসংস্কৃতিসুবর্ণাস্টার প্লাসস্টার প্লাস অ্যাওয়ার্ড
Previous Post

রাজধানীতে নার্সের রহস্যজনক মৃত্যু

Next Post

করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন শনাক্তের হার

Next Post

করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন শনাক্তের হার

পিএসজির ফুটবলার মাঠে খেলছেন, পরিধান করেছেন প্যারিসের জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত পিএসজির দুই ফুটবলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT