চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্লিংয়ের ব্যাটে আয়ারল্যান্ডের স্বস্তির জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:04 অপরাহ্ন 31, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা স্টেডিয়ামে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পুঁজি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই একটুও জমিয়ে তুলতে পারল না বাংলাদেশ। পল স্টার্লিংয়ের ব্যাটিং ঝড়ে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে ৭ উইকেটে হেরেছে সাকিব আল হাসানের দল।

ব্যাটিংয়ে হঠাৎ ছন্দ হারিয়ে ১২৪ রানে থেমে যাওয়া বাংলাদেশকে হারাতে সফরকারীদের লাগে কেবল ১৪ ওভার। ২-১এ শেষ হল টি-টুয়েন্টি সিরিজ। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের সুযোগ হেলায় হারাল বাংলাদেশ!

দলের রান একশ পেরিয়ে যাওয়ার পর আউট হন আয়ারল্যান্ড অধিনায়ক স্টার্লিং। ডানহাতি ওপেনার ৪১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন ১০টি চার ও ৪ ছক্কায়। ৯ বলে ১৬ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্ফের।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও অভিষিক্ত লেগ স্পিনার রিশাদ হোসেন একটি করে উইকেট নেন।

টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে বাংলাদেশের দুই ওপেনারই মেরেছিলেন একটি করে বাউন্ডারি। আসে ৯ রান। ভালো শুরুর ইঙ্গিত দেন লিটন দাস ও রনি তালুকদার। ওপেনিং জুটি ভাঙতেই দেখা যায় বেহালদশা।

উইকেট পতনের মিছিলে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। শামীম হোসেন পাটোয়ারির লড়াকু ফিফটিতে বাংলাদেশের স্কোর শেষপর্যন্ত কিছুটা ভদ্রস্থ হয়েছে। ১৯.২ ওভারে ১২৪ রান তুলে অলআউট হয়েছে স্বাগতিকরা।

চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে টানা দুই ম্যাচে দুইশর বেশি রান তুলে টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নেয়া বাংলাদেশ সাদা বলের শেষ লড়াইয়ে অনেকটা টেনেটুনেই একশ পার করেছে।

আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা বাংলাদেশ বোলিং কন্ডিশনে ব্যাটিং বেছে নেয়। জমা হওয়া আত্মবিশ্বাসে বড় একটা ঝাঁকুনিই দিয়েছে আয়ারল্যান্ড, বাংলাদেশকে অল্পতে আটকে রেখে।

৪২ বলে ৫১ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন শামীম। বাঁহাতি ব্যাটারের টি-টুয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫টি চার ২টি ছয়ের মার ছিল।

দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন ওপেনার রনি। নাসুম আহমেদ ১৩ ও তাওহিদ হৃদয় করেন ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। মার্ক অ্যাডায়ার তিনটি ও ম্যাথিউ নেন দুটি করে উইকেট।

Tags: চট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ড
Previous Post

উত্তরা থেকে এখন মেট্রোরেলের ৯টি স্টেশন

Next Post

সবজির সাথে পাল্লা দিয়ে হঠাৎ বেড়ে গেছে মাছের দাম

Next Post
মাছের বাজারে মাছ বিক্রেতা ও ক্রেতাদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজির সাথে পাল্লা দিয়ে হঠাৎ বেড়ে গেছে মাছের দাম

ঢাকা কেফবুল হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

টাকা ফুরিয়ে যাওয়ায় বাসায় ফিরেছে নিখোঁজ চার বান্ধবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT