চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্টআপ ডি টোয়েন্টিফোর লজিস্টিকসের সাথে গ্রামীণফোনের চুক্তি সই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 26, অক্টোবর 2021
in তথ্যপ্রযুক্তি
A A
গ্রামীণফোন ও স্টার্টআপ ডি টোয়েন্টিফোর লজিস্টিকসের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রামীণফোনের সাবেক এমপ্লয়ীদের স্টার্টআপ ‘ডি টোয়েন্টিফোর লজিস্টিকস লিমিটেড’র সাথে চুক্তি স্বাক্ষর করেছে গ্রামীণফোন ।

প্রতিষ্ঠানের এমপ্লয়িদের মধ্যে উদ্যোক্তা মনোভাব বিকাশে ধারাবাহিক প্রচেষ্টা অংশ হিসাবে ডি টোয়েন্টিফোর লজিস্টিকস কার্যকরীভাবে সার্বিক সহযোগিতা করেছে গ্রামীণফোন ।

প্রাথমিকভাবে গ্রামীণফোনের জন্য নির্দিষ্ট ইনভেনটরি, ডেলিভারি ম্যানেজমেন্ট, আর্কাইভিং ও ডিসপোজাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে ডিটোয়েন্টিফোর লজিস্টিকস।

এ উপলক্ষে মঙ্গলবার ২৬ অক্টোবর ২০২১ জিপি হাউজে এক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । গ্রামীণফোনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ইয়েন্স বেকার এবং ডিটোয়েন্টিফোর লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল করিম নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ তানভির হোসেন, ডিরেক্টর বিজনেস পার্টনার ও সার্কেল এইচ আর ইয়াসির মাহমুদ খান, হেড অব ইন্ডাষ্ট্রিয়াল রিলেশন কে এম সাব্বির এবং প্রতিষ্ঠানটির হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকতারা ।

নিজেদের ইনভেনটরি, ডেলিভারি, আর্কাইভাল ও ডিসপোজাল ম্যানেজমেন্ট সমন্বিত প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করার মাধ্যমে সর্বোচ্চ প্রবৃদ্ধি নিশ্চিতে গ্রামীণফোন ডিটোয়েন্টিফোর লজিস্টিকসের সাথে চুক্তি করেছে । গ্রামীণফোনের সাবেক কর্মীদের স্টার্টআপগুলোকে উৎসাহ প্রদানের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ ঘোষণা দেয়া হয়। এর আগে গ্রামীণফোন একইভাবে সাবেক কমীদের প্রতিষ্ঠিত রিকম ও ভিএক্স সার্ভিসেস লিমিটেড নামে দুটি স্টার্টআপকে সহায়তা প্রদান করেছে ।

পে-রোল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি ফান্ড, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এক্সপেন্স-টু-পে প্রসেস, ব্যাংক কালেকশন অপারেশন ও এ সম্পর্কিত অন্যান্য সফটওয়্যার সল্যুশন সহ এইচআর ও অ্যাকাউন্টিং বিপিও ম্যানেজড সার্ভিস এর জন্য রিকম কনসাল্টিং লিমিটেডের সাথে যুক্ত আছে গ্রামীণফোন । অন্যদিকে, অ্যাকসেস কন্ট্রোল সিস্টেমস থেকে শুরু করে ম্যানেজমেন্ট বিল্ডিং ও সিস্টেম মেইনটেনেন্স ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সল্যুশনে গ্রামীণফোনকে সেবা প্রদান করে আসছে ভিএক্স সার্ভিসেস লিমিটেড ।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দ তানভির হোসেন বলেন, “গ্রামীণফোনে আমরা ভবিষ্যতমুখী দক্ষতা অর্জন এবং লীন অপারেটিং মডেল চালু করতে চাই। নতুন এই স্টার্টআপটির সহজ অপারেটিং মডেল এবং দক্ষ পরিচালন প্রক্রিয়া আমাদের লজিস্টিক কার্যক্রম স্মার্ট ও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। গ্রাহকদের প্রত্যাশা পূরণে, আমরা কাজ করার নতুন উপায়গুলো সর্বোত্তমভাবে কাজে লাগানোর মাধ্যমে একসাথে একই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবো বলে আশা করি ।”

ডিটোয়েন্টিফোর লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক মো. জিয়াউল করিম বলেন, “গ্রামীণফোনের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের উন্নত সক্ষমতা এবং উচ্চ প্রযুক্তির অপারেটিং মডেল একটি ফিউচার-রেডি লজিস্টিকস সেবা অবকাঠামোর আওতায় গ্রামীণফোনকে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে ।”

ডিটোয়েন্টিফোর লজিস্টিকসের নেতৃত্বে রয়েছেন একদল দক্ষ এবং অভিজ্ঞ প্রাক্তন গ্রামীণফোন কর্মী, যাদের লক্ষ্য ডিটোয়েন্টিফোর লজিস্টিকসকে একটি নির্ভরযোগ্য ও ব্যতিক্রমী লজিস্টিকস সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করা। অভিজ্ঞতা, সক্ষমতা এবং বিশ্বস্ততা – এই তিন শক্তিকে পুঁজি করে ডিটোয়েন্টিফোর লজিস্টিকস দেশের আইনগত, নৈতিক ও পরিবেশগত নীতিমালাকে অগ্রাধিকার দিয়ে অত্যাধুনিক সেবা প্রদান করে ।

Previous Post

জন্মদিনে দীঘি বললেন ‘ভালোবাসা ছাড়া জীবনে কিছু চাই না’

Next Post

টাইগারদের উজ্জীবিত করতে কণ্ঠ মেলালেন চার শিল্পী!

Next Post
চার শিল্পীর উজ্জীবিত পরিবেশ, গিটার ও গানের সাথে বাংলাদেশ ক্রিকেটের উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের উজ্জীবিত করতে কণ্ঠ মেলালেন চার শিল্পী!

পীরগঞ্জে সহিংসতার পর ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িকদের কৌশল প্রসঙ্গে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT