চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টার্কের ‘একুশ শতকের ডেলিভারি’তে বুঁদ ক্রিকেটাঙ্গন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:04 অপরাহ্ন 18, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের ডেলিভারি দেখাচ্ছে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্থের ঘড়িতে ছয় মিনিট আগে চারটার বেল বেজেছে। প্রিনডিভিল স্ট্যান্ড প্রান্ত থেকে বল হাতে আসছেন মিচেল স্টার্ক। প্রস্তুত ইংল্যান্ডের সেট ব্যাটসম্যান জেমস ভিন্স। তার সামনে যা আসল তাকে ক্রিকেট বল বলা হচ্ছে না। কেউ বলছেন গোলা, কেউ বলছেন বজ্রপাত। মাইকেল ভন কেতাবি ভাষায় নাম দিয়েছেন, ‘একুশ শতকের বল।’

বিস্ময়কর ওই ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৪৩.৯ কি.মি! বাঁহাতি স্টার্ক ‘রাউন্ড দ্য উইকেটে’ নন-স্ট্রাইক স্টাম্পের বেশ খানিকটা পাশ থেকে মার্কে আসেন। বল পিচ করে লেগস্টাম্পে। স্বভাবতই ভিন্স ফ্লিক করতে যান। কিন্তু অবাক করার বিষয় হলো ওই গতির বল লেগব্রেক হয়ে যায়! আউট সুইং করে অফস্টাম্পে লাগে!

শেন ওয়ার্ন ওয়াইড ওয়ার্ল্ড স্পোর্টসে তখন ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি বলেন, ‘এই বলের সামনে ভিন্সের আসলে কিছু করার নেই। যা তার করা উচিত ছিল তা অসম্ভব। এটা নিরেট একটা লেগব্রেক।’

ক্রিকেট খেলায় ব্যাটসম্যানের ডেলিভারি দেখাচ্ছে, ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুক্ষণ পরে ওয়ার্ন বলটির রিপ্লে পোস্ট করে লেখেন, ‘বল অব দ্য অ্যাশেজ এন্ড সামার।’

ওই বল খেলতে ভিন্স যে ধরনের সিদ্ধান্ত নেন তা সঠিক ছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বলেন, ‘ভিন্স লেগ সাইডের যে অ্যাঙ্গেলে হিট করতে চেয়েছিলেন সেটা একেবারেই ঠিক। এভাবে সুইং করলে কিছু করার থাকে না। তিনি সোজা খেলতে পারতেন কিন্তু সেটা অসম্ভব।’

১৯৯৩ সালে ওল্ড ট্রাফোর্ডে মাইক গ্যাটিংকে আউট করতে শেন ওয়ার্ন এমন একটি বল করেছিলেন। যেটাকে এতদিন বলা হতো ‘বল অব দ্য সেঞ্চুরি’। সেই বলটির থেকেও স্টার্কের এই গোলা ভয়ঙ্কর। ওয়ার্নের ওই ডেলিভারি আউট সাইড লেগ স্টাম্পে পিচ করে স্পিন করে ডানহাতি ব্যাটসম্যানের অফস্টাম্পে লাগে।

অ্যাশেজের তৃতীয় ম্যাচে স্টার্কের এমন ডেলিভারি দেখার পর ওয়াসিম আকরামও বিস্ময় প্রকাশ করেছেন, ‘এর নামই জাফা! বিস্ময়কর ডেলিভারি। তুমি আমার বল করার দিনগুলো স্মরণ করিয়ে দিলে। বাঁহাতিদের জন্য তুমি গর্ব।’

Tags: মিচেল স্টার্ক
Previous Post

শেষ হচ্ছে ঢাবি’র ১২তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব

Next Post

দিয়াজ হত্যা: কারাগারে চবির সহকারি প্রক্টর

Next Post
দিয়াজ

দিয়াজ হত্যা: কারাগারে চবির সহকারি প্রক্টর

নিখোঁজের ৭ দিন পর ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজের ৭ দিন পর ৩য় শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT