চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 01, মে 2019
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

আসাদুজ্জামান বাবুল, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া হাইস্কুলের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তাকে আটক করা হলেও গ্রেপ্তার দেখানো হয়েছে সন্ধ্যায়। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক মিরাজের নামে মামলা দায়ের করেছেন।

গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম ও বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুর রহমান সাংবাদিকদের জানান, গত ২৪ এপ্রিল ওই স্কুলের সহকারী শিক্ষক পরিমল বিশ্বাসের জন্মদিন পালন করা হয় শ্রেণীকক্ষে। স্কুলের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী এসময় উপস্থিত ছিলেন।

পরিমল বিশ্বাস জন্মদিনের কেক কেটে চলে যাওয়ার পর সহকারী শিক্ষক মিরাজ হোসেন শিক্ষার্থীদের নিয়ে কেক খাওয়া ও ছবি তুলছিলেন। এ সময় এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটে।

পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারের কাছে জানায়। পরিবারের লোকজন সেদিনের ওই ঘটনা স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে আশানুরূপ ফলাফল না পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘটনার বিস্তারিত জানিয়ে লিখিত অভিযোগ করেন।

বিষয়টি সমাধানের জন্য বুধবার স্কুল প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জরুরি সভা বসে। সভা চলাকালীন বৌলতলী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. সাজেদুর রহমান স্কুলে গিয়ে মিরাজ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ওসি মনিরুল ইসলামের কাছে নিয়ে যান।

এরপর বিকেলে ওই ছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত শিক্ষক মিরাজ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় রাজনীতি ও স্কুল রাজনীতির কারণে প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে এ ঘটনায় আমাকে ফাঁসিয়েছে।

Tags: যৌন নিপীড়নশিক্ষক গ্রেপ্তার
Previous Post

হৃদরোগে আক্রান্ত ক্যাসিয়াস হাসপাতালে

Next Post

নেইমারকে জাতীয় দলে চায় না ব্রাজিলিয়ানরাই

Next Post

নেইমারকে জাতীয় দলে চায় না ব্রাজিলিয়ানরাই

ফাইল ফটো

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় প্রস্তুত পটুয়াখালী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT