চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্করসিসের কথায় কেউ সিনেমা বানানো বন্ধ করবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 09, অক্টোবর 2019
in বিনোদন
A A

‘স্করসিস যে কোনো মতামত দিতে পারেন, তবে সেজন্য নিজের বিশ্বাস থেকে সিনেমা তৈরি করা বন্ধ থাকতে পারে না।’ মার্টিন স্করসিসের বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে এমনটাই বললেন অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন।

‘মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মুভিগুলো সিনেমা নয়’।-কয়েকদিন আগে এমন মন্তব্য করেছেন নির্মাতা মার্টিন স্করসিস। স্করসিসের কাছে মার্ভেলের ছবিগুলোকে সিনেমা নয়, থিম পার্কের কাছাকাছি বিষয় বলে মনে হয়।

এই কথায় সমালোচনার শিকার হয়েছেন স্করসিস। তার এই মন্তব্যের পরে পালটা মন্তব্য দিয়েছেন অনেকেই। এবার মুখ খুললেন মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের চলচ্চিত্রে নিক ফিউরি চরিত্রের অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন।

স্যামুয়েল এল জ্যাকসন বলেন, ‘এই কথায় তেমন গুরুত্ব দেইনি। মানে কথাটা এরকম যে বাগস বানি মোটেও মজার নয়। ফিল্ম হলো ফিল্ম। সবাই যে স্করসিসের সিনেমা পছন্দ করেন এমনটাও নয়। সবারই নিজস্ব মতামত আছে। তাই তিনি বলতেই পারেন। এতে কেউ সিনেমা নির্মাণ করা বন্ধ করবে না।’

এর আগে স্করসিসের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ছবির নির্মাতা জেমস গান। তিনি টুইটারে লিখেছিলেন, ‘মার্টিন স্করসিস আমার পছন্দের পাঁচ নির্মাতার একজন। তার নির্মিত ‘দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’ না দেখেই যখন দর্শক সমালোচনা করছিল, তখন আমি কষ্ট পেয়েছিলাম। কিন্তু দুঃখ পেলাম এটা দেখে যে এখন তিনি আমার ছবিগুলোর সঙ্গে একই আচরণ করছেন।’

২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে স্করসিসের সিনেমা ‘দ্য আইরিশম্যান।’ এর আগে নভেম্বরের ১ তারিখ থেকে আমেরিকার কিছু থিয়েটারে দেখানো হবে ‘দ্য আইরিশম্যান।’

নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মার্টিন স্করসিসের ‘দ্য আইরিশম্যান’ ছবিটির প্রিমিয়ার হয়েছে। ছবিটি ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। সমালোচকরা ছবিটিকে স্করসিসের ‘মাস্টারপিস’ বলছেন। এই ক্রাইম ড্রামাটি রটেন টমেটোতে ১০০% রেটিং পেয়েছে। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: দ্য আইরিশম্যানমার্টিন স্করসিসলিড বিনোদনস্যামুয়েল এল জ্যাকসনহলিউড
Previous Post

বিইউবিটি’র ৪র্থ সমাবর্তন ১০ অক্টোবর

Next Post

ব্যবহারকারীর তথ্য ব্যবহার করায় টুইটারের দুঃখ প্রকাশ

Next Post

ব্যবহারকারীর তথ্য ব্যবহার করায় টুইটারের দুঃখ প্রকাশ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেসব বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT