চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডের বিপক্ষে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 17, আগস্ট 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত থেকে সরে আরব আমিরাতে বসতে যাওয়া আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে স্কটল্যান্ডের বিপক্ষে। ১৭ অক্টোবর উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে বাংলাদেশকে খেলতে হবে ওমানের মাটিতে। এই পর্বে তিনটি ম্যাচে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গ্রুপ ‘বি’তে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। ম্যাচ দুটি যথাক্রমে ১৯ ও ২১ অক্টোবর।

মঙ্গলবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি দিয়েছে আইসিসি। ১৭ অক্টোবর ওমানে মাঠে গড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৪ নভেম্বর।

প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’তে আছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড ও নামিবিয়া। এই গ্রুপের ম্যাচগুলো আবু ধাবি ও শারজায় হবে।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। সেখানে আইসিসির টি-টুয়েন্টি টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে। এ পর্বে ‘সুপার টুয়েলভ’স রাউন্ড শুরু হবে ২৩ অক্টোবর থেকে।

সুপার টুয়েলভসে গ্রুপ-১এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী হবে প্রথম রাউন্ডে খেলা গ্রুপ ‘এ’র রানার্সআপ ও গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন।

অন্যদিকে গ্রুপ-২তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তানের সঙ্গী হবে প্রথম রাউন্ডে খেলা গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘এ’র রানার্সআপ। বাংলাদেশ প্রথম রাউন্ডে নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে এই গ্রুপে যোগ দেবে।

বিশ্বকাপের প্রথম রাউন্ডের সূচি

ওমান-পাপুয়া নিউগিনি (১৭ অক্টোবর)
বাংলাদেশ-স্কটল্যান্ড (১৭ অক্টোবর)

আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস (১৮ অক্টোবর)
শ্রীলঙ্কা-নামিবিয়া (১৮ অক্টোবর)

স্কটল্যান্ড-পাপুয়া নিউগিনি (১৯ অক্টোবর)
বাংলাদেশ-ওমান (১৯ অক্টোবর)

নামিবিয়া-নেদারল্যান্ডস (২০ অক্টোবর)
শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড (২০ অক্টোবর)

বাংলাদেশ-পাপুয়া নিউগিনি (২১ অক্টোবর)
ওমান-স্কটল্যান্ড (২১ অক্টোবর)

নামিবিয়া-আয়ারল্যান্ড (২২ অক্টোবর)
শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস (২২ অক্টোবর)

Tags: টাইগার ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টস
Previous Post

বইঅনলাইনে বই কিনতে ব্র্যাক ব্যাংক গ্রাহকদের জন্য বাড়তি ছাড়

Next Post

ছয় মাস পরে নিউজিল্যান্ডে একজন করোনায় আক্রান্ত, দেশব্যাপী লকডাউন

Next Post
নেত্রী জেসিন্ডা আরডার্নের উদ্বিগ্ন মুখ, নিউজিল্যান্ডে করোনার পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাস পরে নিউজিল্যান্ডে একজন করোনায় আক্রান্ত, দেশব্যাপী লকডাউন

কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিজেরাই বাংলা সিনেমার ভবিষ্যৎ ধ্বংস করছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT